1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কানাডার অন্টারিওতে অবৈধ অভিবাসীদের সামাজিক সহায়তা সুবিধা বাতিল গাংনীতে সরঞ্জাম ও নগদ টাকাসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার ঢাকাকে আধুনিক ও দুর্গন্ধমুক্ত নগরী গড়তে ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান শুরু হরমুজ প্রণালী দখল করা সম্ভব নয়: ইরান প্রতিটি জেলায় আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ সরকারের ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪, আহত অন্তত ৮ নেইমারের জোড়া অ্যাসিস্টে সান্তোসের জয়, গ্যালারির সমালোচনার জবাবে সংহতির বার্তা কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের গুরুত্ব তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন অভিনেত্রী বর্ষা চৌধুরী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট

কক্সবাজারের উদ্দেশে হেলিকপ্টারে তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালী ও চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রবিবার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারেযোগে তিনি কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে যাত্রা করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মহেশখালীতে পৌঁছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) চলমান কার্যক্রম সরেজমিন পরিদর্শন করবেন। দেশের সামুদ্রিক বাণিজ্য সম্প্রসারণ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে মাতারবাড়ী প্রকল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের মেয়াদে এই মেগা প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই উচ্চপর্যায়ের পরিদর্শন বিশেষ তাৎপর্য বহন করছে।

মহেশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী এলাকা পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পুনর্বাসনের অংশ হিসেবে নতুন ঘর হস্তান্তর করবেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় ও পাহাড়ি জনপদের সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে এবং তাদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও অন্যান্য প্রকল্প পরিদর্শন শেষ করে দুপুর সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ২টায় তিনি ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় গিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করবেন।

বেলা সোয়া ৩টায় হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় পৌঁছে তিনি প্রয়াত আলেম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন। বিকেল ৩টা ৪৫ মিনিটে হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতি শেষে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আরেকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের ‘র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’ হোটেল মিলনায়তনে একটি সাংগঠনিক সভায় যোগদানের কথা রয়েছে তাঁর। সকল কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

সাম্প্রতিক সময়ে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সংঘটিত আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। বন্যাকবলিত এসব অঞ্চলের মানুষের মাঝে দুর্ভোগ লাঘব এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে সরকারের পক্ষ থেকে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই সরাসরি মাঠপর্যায়ের পরিদর্শন ও পুনর্বাসন কার্যক্রম তদারকি দুর্গত মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে এবং উদ্ধার ও ত্রাণ তৎপরতাকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026