1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশ সুরক্ষায় চারণভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক

ঢাকা-রিয়াদ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জনশক্তি রপ্তানি, রোহিঙ্গা সংকট এবং বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সফররত সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এই যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ দ্বিপক্ষীয় বৈঠকটি আয়োজিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। দুপুরে যৌথ আলোচনা শেষ হলেও দুই দেশের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবরণী প্রকাশ করা হয়নি।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র সূত্রে জানা গেছে, বৈঠকে উভয় দেশের দ্বিপক্ষীয় ও স্বার্থসংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে সৌদিতে অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসন, বাংলাদেশ থেকে সৌদি আরবে জনশক্তি রপ্তানি জোরদারকরণ, জ্বালানি খাতের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পায়।

দ্বিপক্ষীয় আলোচনার ধারাবাহিকতায় একই দিন দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী। বিকেলে তাঁর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে পৃথক একটি বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধি, ভিসা সহজীকরণ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে পর্যালোচনার তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে সোমবার রাতে দুই দিনের সংক্ষিপ্ত সরকারি সফরে ঢাকায় পৌঁছান সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফরসূচি অনুযায়ী, সকল আনুষ্ঠানিক কর্মসূচি শেষে আজ মঙ্গলবার রাতেই তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম বৃহত্তম শ্রমবাজার ও অর্থনৈতিক অংশীদার সৌদি আরব। উপমন্ত্রীর এই ত্বরান্বিত সফর এবং সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে একযোগে সিরিজ বৈঠক দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও শ্রমবাজারভিত্তিক সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026