1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশ সুরক্ষায় চারণভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে আজ বিএনপির আলোচনা সভা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ৩টায় নির্ধারিত এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মারক আলোচনা ও সংবর্ধনা পর্বের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করবেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সাংগঠনিক সূত্র অনুযায়ী, আলোচনা সভায় জুলাই গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীর শহীদদের পরিবারবর্গ এবং আন্দোলনে গুরুত্বর আহতদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজপথের গণসংগ্রামে আত্মত্যাগকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষের বীরত্বপূর্ণ অবদানকে প্রাতিষ্ঠানিকভাবে সম্মান জানাতে এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা ও সংহতি পুনর্ব্যক্ত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি বিগত দিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা সমমনা ও মিত্র রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া বিশিষ্ট বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক, আইনজীবী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

দেশের রাজনৈতিক ইতিহাসে জুলাই গণ-অভ্যুত্থানকে একটি যুগান্তকারী মোড় হিসেবে বিবেচনা করা হয়। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে ছাত্র-জনতার অভূতপূর্ব অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের যে পথ সুগম হয়েছিল, তা বজায় রাখা এবং আন্দোলনের মূল চেতনা বজায় রাখাই এই সভার প্রধান লক্ষ্য। বর্ষপূর্তির এই অনুষ্ঠানে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, শহীদ ও আহতদের অবদান এবং তৎকালীন সামাজিক-রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠার ঐতিহাসিক পর্যায়গুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পুনর্গঠন এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের আলোচনা সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণের ভবিষ্যৎ রূপরেখা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি এবং সাম্যের ওপর গুরুত্ব আরোপ করবেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে শহীদ পরিবারের স্থায়ী পুনর্বাসন, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণ এবং জুলাই আন্দোলনের আকাক্সক্ষার আলোকে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি তুলে ধরা হতে পারে।

আয়োজনটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেআইবি মিলনায়তন ও পার্শ্ববর্তী এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমন্ত্রিত অতিথি ও রাজনৈতিক কর্মীদের সুনির্দিষ্ট নিয়মে মিলনায়তনে প্রবেশের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। দলীয় নীতিনির্ধারকদের মতে, জুলাই আন্দোলনের বীরদের স্মৃতি কেবল অতীত উদযাপনের বিষয় নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি গণতান্ত্রিক অনুপ্রেরণা। ফলে সমমনা দলগুলোর উপস্থিতিতে আয়োজিত এই আলোচনা সভা রাজনৈতিক অঙ্গনে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বার্তা আরও জোরদার করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026