1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশ সুরক্ষায় চারণভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক

দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী চার দিনের সফরে বাংলাদেশে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

ইসলামী ডেস্ক

উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী চার দিনের সরকারি ও ধর্মীয় সফরে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশে এসে পৌঁছেছেন। সফরকালে তিনি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত ইলমি সেমিনার, ইসলাহি মাহফিল, উলামা সমাবেশ এবং নানা ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

বাংলাদেশ সফর বাস্তবায়ন কমিটির সদস্য এবং খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ ভারতীয় এই আলেম ও হাদিসবিশারদের সফরের সময়সূচি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। এই সফরকে কেন্দ্র করে দেশের দ্বীনি শিক্ষা অঙ্গন, আলেমসমাজ ও ধর্মপ্রাণ মানুষের মাঝে বিশেষ গুরুত্বের সৃষ্টি হয়েছে।

ঘোষিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টা ৩৫ মিনিটে ভারতের দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মুফতি আবুল কাসেম নোমানী। সফরের দ্বিতীয় দিন বুধবার (৫ আগস্ট) সকালে তিনি রাজধানীর ফার্মগেটস্থিত কেআইবি কমপ্লেক্সে ‘মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ’ আয়োজিত বিশেষ ইলমি সেমিনারে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। দুপুরে মিরপুরের জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে অবস্থান ও স্থানীয় শিক্ষক-উলামাদের উদ্দেশ্যে নসিহত পেশ শেষে সন্ধ্যায় বসুন্ধরার মারকাজুল ফিকরিল ইসলামীতে নির্ধারিত ইসলাহি মাহফিলে যোগ দেবেন।

সফরের তৃতীয় দিন বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার বাইরে সফরে যাওয়ার কথা রয়েছে তাঁর। সকালে হেলিকপ্টারযোগে বগুড়া হয়ে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। পিরোজপুরের ‘আশরাফুল মাদারিস’-এ আয়োজিত ‘তাহাফফুজে ফিকরে আকাবির’ শীর্ষক বিশেষ সমাবেশে প্রধান বক্তব্য রাখবেন। পিরোজপুরের কর্মসূচি শেষে বিকেলে পুনরায় ঢাকায় ফিরে রাতে উত্তরার উলামা ও আইম্মা কাউন্সিল আয়োজিত ‘দেওবন্দের ঐতিহ্য ও খিদমত’ বিষয়ক কনফারেন্সে বক্তব্য দেবেন।

সফরের শেষ দিন শুক্রবার (৭ আগস্ট) আল্লামা নোমানী জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করবেন এবং উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান পেশ করবেন। আনুষ্ঠানিক কর্মসূচি সম্পন্ন শেষে একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

উল্লেখ্য, সমকালীন ইসলামী বিশ্বের অন্যতম শীর্ষ চিন্তাবিদ আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী দীর্ঘ সময় ধরে ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ কওমি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের প্রধান প্রশাসনিক কর্মকর্তা (মুহতামিম) ও প্রধান হাদিস শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ইসলামিক মূল্যবোধ রক্ষা, দ্বীনি শিক্ষার প্রসার ও সমাজ সংস্কারে তাঁর বহুবিধ ভূমিকা রয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, প্রখ্যাত এই আলেমের সফর বাংলাদেশের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম, প্রাতিষ্ঠানিক যোগাযোগ এবং ইসলামী গবেষণার মান উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026