1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশ সুরক্ষায় চারণভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক

ঢাকার চারপাশের নৌপথ সচল ও নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর প্রশাসনিক নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার চারপাশের নৌপথসমূহ পুনরায় সচল করা এবং নদীগুলোর পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববাার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় ঢাকার জলপথ পুনরুজ্জীবিতকরণ, বেসরকারি খাতের অংশগ্রহণ এবং নদী রক্ষা সংক্রান্ত নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় ঢাকার চারপাশের বিদ্যমান নৌপথগুলোকে কার্যকরভাবে চালু করার পাশাপাশি নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন সহজতর করার ওপর গুরুত্বারোপ করা হয়। এর অংশ হিসেবে ইচ্ছুক বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবনাসমূহ বিবেচনা করে তাদের মাধ্যমে ওয়াটার বাস চলাচলের সুযোগ প্রদানের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এ পদক্ষেপ ঢাকার নগর পরিবহন ব্যবস্থার ওপর বাড়তি চাপ কমাতে এবং জলপথের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নৌপথ চালুর পাশাপাশি ঢাকার চারপাশের নদীগুলোর নাব্যতা বজায় রাখা এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তাগিদ দেওয়া হয়েছে। নদীদূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণসহ রাজধানীর ড্রেনেজ বা নিষ্কাশন ব্যবস্থার দ্রুত উন্নয়নের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে নদীর তীরের ওয়াকওয়ে বা হাঁটার পথের পাশে পরিকল্পিতভাবে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের নির্দেশ দেওয়া হয়, যা নদীভিত্তিক সৌন্দর্যায়ন ও পরিবেশ সুরক্ষায় সহায়ক হবে।

উক্ত সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026