1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশ সুরক্ষায় চারণভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সরকারি ক্রয়ে অস্বচ্ছতা ও অনিয়মের কঠোর সমালোচনা করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে দরপত্রে বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়, যেন নির্দিষ্ট প্রতিষ্ঠান ছাড়া অন্য কেউ যোগ্য হতে না পারে। সততার সঙ্গে নিয়মানুগ কাজ করলে অডিটরদের কোনো অনৈতিক সুবিধা দেওয়ার প্রয়োজন নেই উল্লেখ করে তিনি ক্রয় প্রক্রিয়ায় অর্থ দাবি করা হলে সরাসরি তাঁর কাছে অভিযোগ করার নির্দেশ দেন।

আজ বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘বাংলাদেশের জনস্বাস্থ্য–ব্যবস্থার ঘাটতি নিরসন: সর্বজনীন স্বাস্থ্যসেবার উপযোগী সেবা নিশ্চিত করতে ব্যয়দক্ষতার একটি দ্রুত প্রতিষ্ঠানভিত্তিক মূল্যায়ন’ শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) পরিচালিত ও স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৯ মাসব্যাপী করা গবেষণার চিত্র তুলে ধরেন পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।

নিজের সাম্প্রতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, ক্রয় সংক্রান্ত একটি নথিতে অসঙ্গতি দেখা দেওয়ায় তিনি সই না করে ব্যাখ্যা চান এবং পরবর্তীতে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতার আপিলে পূর্বের সিদ্ধান্ত বাতিল হলে অনিয়মের সত্যতা প্রমাণিত হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পরিকল্পনা ছাড়া অতিরিক্ত দামে ক্রয় করা কোটি কোটি টাকার রেডিওথেরাপি মেশিন প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে অবহেলায় পড়ে থাকার বিষয়টিকে তিনি জনগণের অর্থের চরম অপচয় হিসেবে চিহ্নিত করেন।

কর্মশালায় উপস্থাপিত গবেষণায় উঠে এসেছে সরকারি স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত সংকটের চিত্র। দেশের ৮টি বিভাগের ২২টি হাসপাতালে পরিচালিত এ গবেষণায় দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ও জরুরি ওষুধের প্রাপ্যতা মাত্র ১১.৫ থেকে ২৩.৯ শতাংশে নেমে এসেছে। বর্তমানে সরকারি চালানের ৬২ শতাংশ ওষুধ সরবরাহকারী এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) সময়মতো যোগান দিতে পারলে তা ৯০ শতাংশে উন্নীত করা সম্ভব।

গবেষণায় আরও দেখা যায়, অডিট আপত্তির ভয়, প্রশিক্ষণহীনতা ও জটিল প্রশাসনিক প্রক্রিয়ার কারণে ২০২৪-২৫ অর্থবছরে ৮৫ শতাংশ গড় বাজেট ব্যয় হলেও ৯৪ শতাংশ প্রতিষ্ঠানে অর্থ অব্যয়িত থেকে যায়। পাশাপাশি, প্রয়োজনীয় রিএজেন্টের অভাব, অকেজো যন্ত্রপাতি এবং টেকনোলজিস্টের প্রায় ৪০ শতাংশ পদ শূন্য থাকায় সাধারণ মানুষ সঠিক পরীক্ষাগার সেবা থেকে বঞ্চিত হচ্ছে। মূল্যায়নে স্পষ্ট করা হয়—কেবল আর্থিক বরাদ্দ বৃদ্ধি নয়, সময়মতো অর্থছাড় ও সচল সরঞ্জামের মাধ্যমে রোগীদের কাছে সেবা পৌঁছে দেওয়াই জনস্বাস্থ্য খাতের প্রকৃত সাফল্যের মানদণ্ড।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026