1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের প্রাথমিক আলোচনা আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘রিহ্যাব সামার ফেয়ার’ চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা ও সংসদে যোগদানের বিষয়ে রায় বুধবার শত শত বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের আসন খতিয়ে দেখার নির্দেশ মার্কিন নিয়ন্ত্রক সংস্থার বাব আল-মান্দেব প্রণালিতে ইরানের কৌশল অনুসরণের চেষ্টা করছে হুতিরা: ইয়েমেনি পররাষ্ট্রমন্ত্রী অভিনয়ে ফেরা ও চলচ্চিত্র পরিচালনার ইচ্ছে প্রকাশ মাইলি সাইরাসের পর্দায় আত্মপ্রকাশ করছেন ক্রিস্টিয়ানো রোনালদো: টিভি ড্রামা সিরিজের যৌথ প্রযোজক ও অভিনেতা ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল: ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে স্পেনকে যোগ্য চ্যামিপিয়ন মানল আর্জেন্টিনা যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম ১৪০তম ক্যান্টন ফেয়ারে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল চীন

চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা ও সংসদে যোগদানের বিষয়ে রায় বুধবার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

আইন আদালত ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রাখা এবং তার সংসদ অধিবেশনে যোগদান সংক্রান্ত আবেদনের বিষয়ে রায় ঘোষণার জন্য বুধবার (২৯ জুলাই) দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এই দিন নির্ধারণ করেন।

এর আগে নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। পরবর্তীতে উক্ত রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে এবং চূড়ান্ত আইনি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জাতীয় সংসদ অধিবেশনে যোগদানে বিরত রাখার নির্দেশনা চেয়ে আপিল আবেদন দায়ের করেন ওই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।

মঙ্গলবার (২৮ জুলাই) এসংক্রান্ত বিষয়ে পুনরায় শুনানি সম্পন্ন হয়। বুধবার আপিল বিভাগের চূড়ান্ত আদেশের মাধ্যমে সারোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ ও সংসদ অধিবেশনে অংশ নেওয়ার আইনি বৈধতা নির্ধারিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026