1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশ সুরক্ষায় চারণভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে গিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার বেলা সোয়া ১১টায় তিনি বঙ্গভবনে প্রবেশ করেন। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির অস্থায়ী দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগের দুই দিন পর গত ২৬ জুলাই তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করেন। রাষ্ট্রপতির পদ খালি হওয়ার পর সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। বঙ্গভবন সূত্র জানায়, দায়িত্ব নেওয়ার পর আজই তিনি প্রথম আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে আগমন করলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে দাপ্তরিক কাজ পরিচালনা করলেও হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে স্থায়ীভাবে বসবাস করবেন না। তিনি জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন এবং সেখান থেকেই বঙ্গভবনের দাপ্তরিক কার্যক্রমে অংশ নেবেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত বা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি রাষ্ট্রপতির এই অস্থায়ী দায়িত্ব পালন করে যাবেন।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে থাকেন। বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করায় দেশের সর্বোচ্চ এই পদটি খালি হয়, যার ফলশ্রতিতে স্পিকার এই দায়িত্ব গ্রহণ করেন।

বঙ্গভবন সফরকালে স্পিকারকে সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা স্বাগত জানান। এ সময় তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের বিভিন্ন বিষয়ের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের শীর্ষ পদে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতেই স্পিকার নিয়মিত দাপ্তরিক দায়িত্ব সম্পন্ন করছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026