1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ কোনো এক সময় ফুটবল বিশ্বকাপ খেলবে, আশাবাদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে দ্রুতই স্পিকারের সাক্ষাৎ চাইছে ইসি রাজধানীর শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় রাইড শেয়ারিং চালক নিহত, আটক ২ সখীপুরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পল্লিচিকিৎসক গ্রেপ্তার, পাঠানো হলো আদালতে জাতীয় স্বার্থ রক্ষায় ট্রাম্পের নীতির বিরোধিতায় প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য তৈরি হচ্ছে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই সৌদি-ইরান উত্তেজনা প্রশমনে পাকিস্তানের সেনাপ্রধানের নেপথ্য মধ্যস্থতার দাবি রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: উদ্ধার অস্ত্র ও বিপুল মাদক, গ্রেপ্তার ৪৬৩ সাবেক রাষ্ট্রপতির বিষয়ে অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

সিনেমা হলে ফিরছেন স্পাইডার-ম্যান, চূড়ান্ত ট্রেলারে হাল্কের সঙ্গে মুখোমুখি সংঘাতের ইঙ্গিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যানের চরিত্র নিয়ে পাঁচ বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন হলিউড অভিনেতা টম হল্যান্ড। সম্প্রতি প্রকাশিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ চলচ্চিত্রের চূড়ান্ত ট্রেলারে নতুন গল্পের ইঙ্গিত দেখা গেছে। ফ্র্যাঞ্চাইজিটির নতুন এই কিস্তিতে স্পাইডার-ম্যানের মুখোমুখি লড়াইয়ে দেখা গেছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের আরেক পরিচিত চরিত্র হাল্ককে, যার ভূমিকায় যথারীতি অভিনয় করেছেন মার্ক রাফালো। সনি পিকচার্স পরিবেশিত ছবিটি ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় আগামী ৩১ জুলাই বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

সিনেমাটি ঘিরে বৈশ্বিক প্রেক্ষাগৃহে প্রদর্শনী প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশেও এটি মুক্তির তোড়জোড় চলছে। ঢাকার প্রেক্ষাগৃহগুলোতে বিশ্ব মুক্তির একদিন আগেই, অর্থাৎ ৩০ জুলাই থেকে দর্শকেরা ছবিটি দেখার সুযোগ পাবেন বলে বাজার সূত্রে জানা গেছে। ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের আগের ছবিগুলোতে স্পাইডার-ম্যান ও হাল্ককে একই শিবিরে দেখা গেলেও নতুন এই কিস্তিতে তাদের পরষ্পরবিরোধী অবস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারে এবং ভক্ত মহলে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

চলচ্চিত্রটির গল্পের পটভূমি নির্ধারণ করা হয়েছে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার প্রায় পাঁচ বছর পর থেকে। আগের ছবির ইতি টানা হয়েছিল পিটার পার্কারের অস্তিত্ব সংক্রান্ত সকল তথ্য বিশ্ববাসীর স্মৃতি থেকে সম্পূর্ণ মুছে দেওয়ার মধ্য দিয়ে। ফলে নতুন প্রেক্ষাপটে পিটার এখন সম্পূর্ণ আত্মপরিচয়হীন ও একাকী এক জীবনযাপন করছে। নিজের ব্যক্তিগত সম্পর্ক ও সামাজিক পরিচিতি হারিয়ে ফেলাই নিউইয়র্ক শহরের নিরাপত্তা নিশ্চিত করাকেই সে তার জীবনের একমাত্র ব্রত হিসেবে বেছে নেয়।

তবে শহর রক্ষার কঠোর সংগ্রামের মাঝেই তার শারীরিক ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যে এক অস্বাভাবিক রূপান্তর শুরু হয়, যা তার নিজ অস্তিত্বের ওপর বড় ধরনের ঝুঁকি তৈরি করে। একই সময়ে শহরের একটি জটিল অপরাধ চক্রের সন্ধান করতে গিয়ে পিটার এক শক্তিশালী ও রহস্যময় প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হয়। চলচ্চিত্রে তার এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও বাহ্যিক সংঘাত তুলে ধরা হয়েছে, যা মূল চরিত্রটিকে নতুন এক চ্যালেঞ্জের মুখে দাঁড় করায়।

টম হল্যান্ড ২০১৬ সালে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার মার্ভেল ফ্র্যাঞ্চাইজির স্পাইডার-ম্যান চরিত্রে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’, ‘ফার ফ্রম হোম’ এবং ‘নো ওয়ে হোম’—এই একক ট্রিলজিতে অভিনয়ের পাশাপাশি ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের একাধিক ব্যবসায়িক সফল চলচ্চিত্রে মূল সারির চরিত্রে তাকে দেখা গেছে। নতুন এই চলচ্চিত্রে টম হল্যান্ডের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন, জন বার্নথাল, মাইকেল মান্ডো ও স্যাডি সিঙ্ককে। ক্রিস ম্যাককেনা ও এরিক সোমার্সের রচনায় ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন কেভিন ফেইজ ও অ্যামি প্যাসকেল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026