1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশ সুরক্ষায় চারণভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক

ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচির প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

স্বাস্থ্য ডেস্ক

দেশে জন্মগতভাবে ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় ভোগা শিশুদের সর্বজনীন চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা নিশ্চিত করতে জাতীয়ভাবে বিশেষ কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার রাতে রাজধানীর গুলশান ক্লাবে ‘ঢাকায় স্মাইল এশিয়ার ৮ম আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ মেডিকেল মিশন’ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতির কথা জানান।

সরকারি কর্মচারী হাসপাতালের সার্বিক সহযোগিতায় এবং স্মাইল এশিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়, ঢাকা ব্যাংক পিএলসি ও সাজেদা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘নতুন হাসির অঙ্গীকারে’ শীর্ষক এক বিশেষ মানবিক সেবামূলক কর্মসূচি পরিচালনা করা হয়। এই সমন্বিত চিকিৎসা উদ্যোগের আওতায় জন্মগতভাবে ঠোঁটকাটা ও তালুকাটা ৬৯ জন শিশুকে বিনামূল্যে সফল অস্ত্রোপচার সেবা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, জন্মগত শারীরিক জটিলতা নিয়ে বেড়ে ওঠা শিশুরা স্বাস্থ্যগত ও সামাজিকভাবে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়। দেশি ও বিদেশি অভিজ্ঞ সার্জন, অ্যানেসথেসিওলজিস্ট এবং নার্সদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ চিকিৎসা দল অত্যন্ত দক্ষতার সাথে এসব শিশুর অস্ত্রোপচার সম্পন্ন করেছে। সরকারি কর্মচারী হাসপাতালের পূর্ণাঙ্গ অবকাঠামোগত সহযোগিতার কারণে এই জটিল চিকিৎসা প্রক্রিয়া সফলভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে।

চিকিৎসা সেবার এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্মাইল এশিয়া ও সাজেদা ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো পরবর্তীতে পুনরায় এই ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করলে সরকার একে একটি স্থায়ী ও সুনির্দিষ্ট জাতীয় কর্মসূচিতে রূপান্তর করবে। সরকারি পর্যায়ে এই সেবা অন্তর্ভুক্ত করা হলে দেশের প্রান্তিক ও আর্থিকভাবে অসচ্ছল জনগোষ্ঠীর শিশুরা বিনামূল্যে এই আধুনিক চিকিৎসা সুবিধার আওতায় আসবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ, সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবির, স্মাইল এশিয়ার মহাসচিব অভিমন্যু তালুকদার এবং সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আ. রাজ্জাক সরকার। বক্তারা সুবিধাবঞ্চিত শিশুদের বিশেষায়িত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি খাতের যৌথ অংশগ্রহণ বৃদ্ধিতে আলোকপাত করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026