1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মামলাজট নিরসনে মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের প্রসার ঘটাচ্ছে সরকার জাতীয় যেকোনো দুর্যোগে দলমতের ঊর্ধ্বে উঠে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান চারদিকের প্রতিকূল পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির তথ্য ও যে কোনো অপতথ্য রোধে সরকারের কঠোর পদক্ষেপের ঘোষণা: গুম ও বিচারবহির্ভূত হত্যাকে প্রশ্রয় দেওয়া হবে না প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জেলা পর্যায়ে ডায়ালাইসিস সেন্টার সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর বিদায়ি নৌবাহিনী প্রধানের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ভারতের সিকিমে সুড়ঙ্গে মিথেন গ্যাস বিস্ফোরণ ও ভূমিধসে সাত শ্রমিকের মৃত্যু, ১৮ জন আটকা মাঝ আকাশে ফুটবল ফাইনাল নিয়ে পাইলটের কৌতুক, হতাশায় ঢাকলেন আর্জেন্টাইন যাত্রীরা বাংলাদেশকে আতিথ্য দিতে শক্তিশালী ১৩ সদস্যের টেস্ট দল ঘোষণা করল অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না: ট্রাম্প

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সংসদ ভবন অভিমুখে পদযাত্রা অব্যাহত রাখার ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সংসদ ভবনের দিকে পদযাত্রা করার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সোমবার গভীর রাতে এই ঘোষণা দিয়ে জানান, বিক্ষোভকারীরা যন্তর মন্তরের অবস্থান কর্মসূচি থেকে সরে যাবেন না।

এর আগে সোমবার দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এদিন সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন হওয়ায় সিজেপি এবং সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনুসারীরা ‘সংসদ চলো’ কর্মসূচি পালন করেন। হাজারো বিক্ষোভকারী সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ রোধ করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে উভয় পক্ষের বহু হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং ওই এলাকার কিছু অংশে সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। দিল্লি পুলিশের দাবি, এই সংঘর্ষে তাদের শতাধিক সদস্য আহত হয়েছেন।

গত ৬ জুন থেকে সিজেপির নেতাকর্মীরা যন্তর মন্তরের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। মূলত বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই আন্দোলন গড়ে উঠেছে। আন্দোলনের অংশ হিসেবে এর আগে সমাজকর্মী সোনম ওয়াংচুক দীর্ঘ সময় অনশন করেন এবং পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। সোমবারের সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতিতে সিজেপির প্রতিনিধিরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যন্তর মন্তর ও সংসদ ভবন চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026