1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশ সুরক্ষায় চারণভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক

রাজবাড়ীতে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স ও অ্যাক্রোবেটিকস সেন্টার উন্নয়নের ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

রাজধানী ডেস্ক

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার ও অবকাঠামোগত উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। গত দুই দশকের স্থবিরতা কাটিয়ে সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে জেলা পর্যায়ে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার কাজ চলমান রয়েছে। রোববার (১৯ জুলাই) রাতে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বর্ষায় নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে রাজবাড়ীর সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, জেলার সাংস্কৃতিক পরিবেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। রাজবাড়ীর সাংস্কৃতিক অবকাঠামো উন্নয়নের জন্য ইতিমধ্যে ৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দের আওতায় জেলায় একটি আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করা হবে। এছাড়াও উপজেলা পর্যায়ে অডিটোরিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শনের চর্চা প্রসারে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে কবির জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করা হয়েছে। জাতীয় কবির আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বছরব্যাপী দেশজুড়ে নানা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তিনি জানান, নজরুল পরবর্তী পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুরসহ দেশের অন্যান্য মনীষীদের স্মরণ ও মূল্যায়নেও সরকার বিশেষ কর্মসূচি গ্রহণ করবে।

রাজবাড়ীর নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও খেলাধুলা বিষয়ক অবকাঠামোর ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, জেলার অবহেলিত অ্যাক্রোবেটিকস সেন্টারটিকে একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণকেন্দ্রে রূপান্তরের কাজ চলছে। এই উদ্যোগের অংশ হিসেবে আগামী ৬ আগস্ট ২০ সদস্যের একটি বিশেষ দল চীনের উন্নত প্রশিক্ষণে অংশগ্রহণ করবে। পাশাপাশি জেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের জন্য একটি জাদুঘর নির্মাণের প্রস্তাবনাও সরকারের পরিকল্পনায় রয়েছে।

প্রতিমন্ত্রী রাজবাড়ী জেলা শহরের বর্তমান সুইমিংপুলের জরাজীর্ণ অবস্থার কথা উল্লেখ করে বলেন, দীর্ঘদিনের অবহেলায় সুইমিংপুলটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, যা ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। নতুন প্রজন্মকে সাঁতার শেখার সুযোগ করে দিতে এবং ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে এই পুলটি দ্রুত সংস্কার করে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের তরুণ সমাজের মধ্যে লুকিয়ে থাকা অগণিত প্রতিভাকে বিকশিত করতে শিল্পকলা একাডেমিকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এছাড়া গত দুই দশকে যে সকল সরকারি প্রতিষ্ঠান অবহেলার শিকার হয়েছে, সেগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপর সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026