1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশ সুরক্ষায় চারণভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক

দেশকে মেধাশূন্য করতে একাত্তরে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধে একটি গোষ্ঠী পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগিতায় বাঙালি মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছিল এবং দেশকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করেছিল। তিনি মুক্তিযুদ্ধের সেই পরাজিত শক্তি ও তাদের সহযোগীদের রাজনৈতিকভাবে বর্জন করার আহ্বান জানিয়ে বলেন, দেশ ও স্বাধীনতা রক্ষায় এবং নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিতে এই গোষ্ঠী থেকে সাবধান থাকতে হবে।

শনিবার রাতে নরসিংদীর মনোহরদী উপজেলার গাংকুলকান্দী ভূঁইয়া বাজার মাঠ-সংলগ্ন এলাকায় ‘নবদিগন্ত ক্লাব’ আয়োজিত মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির বিরুদ্ধে এখনো নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় তরুণ শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে এবং তাদের সুনাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসরদের বিরুদ্ধে দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

স্বাস্থ্যখাতের উন্নয়ন সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়নে বড় ধরনের নিয়োগ প্রক্রিয়াও গ্রহণ করা হয়েছে। গ্রামীণ পর্যায়ে মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার।

নবদিগন্ত ক্লাবের চেয়ারম্যান প্রফেসর মোস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ।

এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন শাহীন মোড়ল ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ফরহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল মেধা তালিকায় উত্তীর্ণ ৪০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও বৃত্তির নগদ অর্থ প্রদান করেন। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং নবদিগন্ত ক্লাবের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিত জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা শিক্ষা প্রসারে স্থানীয়ভাবে নেওয়া যেকোনো ইতিবাচক উদ্যোগের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026