1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খুলনায় মসজিদে মুসল্লিদের ওপর গুলিবর্ষণের ঘটনায় মামলা হয়নি, চিকিৎসাধীন ১ জনের অবস্থা আশঙ্কাজনক ইসরায়েলি বিমান হামলায় লেবাননে আরও ২৭ জনের মৃত্যু, মোট নিহতের সংখ্যা পৌনে চার হাজার পার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শামার জোসেফের রেকর্ড গড়া বোলিং, স্পর্শ করলেন রাশিদ খানকে ১১ প্রতিষ্ঠানে ব্যক্তি পর্যায়ের অনুদানে আয়কর রেয়াত সুবিধা ঘোষণা ২৭ জুলাই ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট পেঁয়াজ ও পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ, জুলাইয়ের শেষে মিলবে বিনামূল্যে স্কুল ড্রেস রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা রেকর্ড স্বাস্থ্য বাজেটের সুফল পেতে তামাকমুক্ত দেশ গড়ার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর বিশ্বকাপ ফুটবলে ক্রিকেটের ‘স্নিকো’ প্রযুক্তির ব্যবহার

মালয়েশিয়ায় বাংলাদেশের তাজা আম রফতানির চূড়ান্ত প্রক্রিয়া শুরু, জুনে আসছে প্রতিনিধিদল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

অর্থ বাণিজ্য ডেস্ক

রফতানি পণ্যের বহুমুখীকরণের অংশ হিসেবে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের তাজা আম রফতানির চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির কৃষি বিভাগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামী জুনে বাংলাদেশের আমবাগান ও প্যাকিং হাউসগুলো সরেজমিনে পরিদর্শন করবে। দীর্ঘ কূটনৈতিক ও কারিগরি আলোচনার পর দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক রফতানি প্রক্রিয়া চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে।

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর ২০২৩ সাল থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি তাজা আম রফতানির বাণিজ্যিক সুযোগ সৃষ্টিতে নিয়মিত কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদফতরের রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্প, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে মালয়েশিয়ার কৃষি বিভাগের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও কীটপতঙ্গ ঝুঁকি বিশ্লেষণ (পেস্ট রিস্ক অ্যানালাইসিস-পিআরএ) প্রতিবেদন পাঠানো হয়।

পরবর্তী সময়ে মালয়েশিয়ার কৃষি মন্ত্রণালয়, দেশটির বিভিন্ন ব্যবসায়িক চেম্বার, শীর্ষস্থানীয় আমদানিকারক এবং সুপারশপ প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার স্থানীয় বাজারে আমের উচ্চ চাহিদা এবং সেখানে অবস্থানরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতির কারণে এই বাজারকে ঘিরে দুই দেশের আমদানিকারক ও রফতানিকারকদের মধ্যে বাণিজ্যিক আগ্রহ তৈরি হয়েছে।

বাংলাদেশ সরকার ও কুয়ালালামপুরস্থ হাইকমিশনের সক্রিয় যোগাযোগের ফলশ্রুতিতে মালয়েশিয়ার কৃষি বিভাগ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের আমবাগান এবং তাজা ফলের প্যাকিং সুবিধাগুলোতে নিয়ম-কানুন যাচাই (ভেরিফিকেশন অব কমপ্লায়েন্স-ভিওসি) পরিদর্শনের আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়। মালয়েশিয়ার আমদানি বিধিমালা অনুযায়ী, যেকোনো দেশ থেকে তাজা ফল আমদানির ক্ষেত্রে কীটপতঙ্গ ঝুঁকি বিশ্লেষণ সম্পন্ন করার পূর্বশর্ত হিসেবে এই সরেজমিনে যাচাইকরণ পরিদর্শন বাধ্যতামূলক।

মালয়েশিয়ার এই প্রস্তাবে বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি দফতরগুলো সম্মতি জানিয়ে রফতানি প্রক্রিয়ার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্ধারিত সূচি অনুযায়ী, মালয়েশিয়ার কৃষি বিভাগের দুই সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামী ৭ থেকে ১৩ জুন ২০২৬ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন আম উৎপাদন এলাকা, আধুনিক প্যাকিং ব্যবস্থা, সংরক্ষণ সুবিধা এবং রফতানি প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করবে। কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদফতরের ‘রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্প’ এই পরিদর্শনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।

সংশ্লিষ্ট রফতানি খাত ও কৃষি অর্থনীতিবিদদের মতে, প্রতিনিধিদলের পরিদর্শনে প্রয়োজনীয় মান ও আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য সুরক্ষা (ফাইটোস্যানিটারি) নিরাপত্তা শর্ত পূরণ করা সম্ভব হলে চলতি মৌসুমেই মালয়েশিয়ায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের তাজা আম রফতানি শুরু হবে। মালয়েশিয়ার এই বৃহৎ বাজারটি উন্মুক্ত হলে তা ভবিষ্যতে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য আসিয়ানভুক্ত দেশগুলোতেও বাংলাদেশের উচ্চমানের আম ও অন্যান্য কৃষিপণ্য রফতানির নতুন বাণিজ্যিক দুয়ার উন্মোচন করবে, যা দেশের সামগ্রিক রফতানি আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026