1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাজেটে ফ্যামিলি কার্ডে বরাদ্দ বাড়ছে, এক বছরে সুবিধা পাবেন ৫০ লাখ নারী শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও স্বাস্থ্য খাতের সংস্কারে অর্থমন্ত্রীর তাগিদ সমাজ সংস্কারে দেশপ্রেমিকদের নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর জাতীয়তাবাদে সব জাতি-গোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করাই লক্ষ্য: ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জে প্রধানমন্ত্রীকে নেতাকর্মীদের অভ্যর্থনা আন্তর্জাতিক যৌথ অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত ব্রাজিল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে উপদেষ্টা পর্যায়ে মাসিক বৈঠকের সিদ্ধান্ত হরমুজ প্রণালির খসড়া প্রস্তাবে চীনের তীব্র বিরোধিতা, ভেটোর আশঙ্কা ইসরায়েলে জনমত জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তা হ্রাস: সংখ্যাগরিষ্ঠতার পথে বিরোধী জোট মে মাসে দেশে আসছে সাড়ে ৫ লাখ টন জ্বালানি তেল, মজুত পর্যাপ্ত

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও স্বাস্থ্য খাতের সংস্কারে অর্থমন্ত্রীর তাগিদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

চট্টগ্রাম — জেলা প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাবের তীব্র সমালোচনা করে যোগ্যতা ও মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির ওপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি দেশের স্বাস্থ্য খাতের সার্বিক সংস্কার, চিকিৎসাসেবার মানোন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং অর্থনৈতিক সংকট উত্তরণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেছেন।

শনিবার সকালে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগ্যতা ছাড়া কাউকে উচ্চশিক্ষায়, বিশেষ করে চিকিৎসা শিক্ষায় ভর্তি করা যাবে না। রাজনৈতিক বিবেচনায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান ও মর্যাদা নষ্ট হয়।

চিকিৎসা শিক্ষার মান ধরে রাখার বিষয়ে অর্থমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে বলেন, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, পর্যাপ্ত ফ্যাকাল্টি এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত না করে কোনো অবস্থাতেই মেডিকেল কলেজগুলোর আসনসংখ্যা বাড়ানো যাবে না। পর্যাপ্ত সুযোগ-সুবিধা ছাড়া আসন বাড়ালে তা শিক্ষার সামগ্রিক মানকে ব্যাহত করবে। স্বাস্থ্য খাতের বাজেট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, কেবল বরাদ্দ বাড়ালেই হবে না, বরং বরাদ্দের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা জরুরি। অতীতে স্বাস্থ্য খাতের বিপুল অর্থ দুর্নীতির মাধ্যমে অপচয় হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

দেশের সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা ব্যক্ত করে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী বাজেটে দেশের স্বাস্থ্যখাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে। সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সম্পূর্ণভাবে সরকার বহন করবে। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণের কাজ চলছে।

মেডিকেল শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানিয়ে মন্ত্রী শিক্ষার্থীদের জন্য আধুনিক শ্রেণিকক্ষ, মাল্টিমিডিয়া সুবিধা, ডিজিটাল লাইব্রেরি, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব পুরোপুরি প্রযুক্তিনির্ভর। তাই মেডিকেল শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের পর্যাপ্ত সুযোগ থাকতে হবে। দেশে বর্তমানে মেডিকেল টেকনোলজিস্টের তীব্র ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে কোটি কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি কেবল দক্ষ জনবলের অভাবে অব্যবহৃত অবস্থায় পড়ে নষ্ট হচ্ছে। এই সংকট দূর করতে দেশে আরও বেশি মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠার ওপর জোর দিতে হবে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও সংকটের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় তেল ও গ্যাস খাতে সরকারের অতিরিক্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। এর পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারের রেখে যাওয়া প্রায় ৫০ হাজার কোটি টাকার বকেয়া ঋণও বর্তমান সরকারকে পরিশোধ করতে হচ্ছে। আমরা একটি ঋণাত্মক অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে বের করে আনার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমান সংকট কাটিয়ে দেশের অর্থনীতি পূর্ণাঙ্গভাবে ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছর সময় লাগবে।

নতুন হাসপাতাল ভবন নির্মাণ প্রসঙ্গে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার সংস্কৃতির সমালোচনা করেন আমির খসরু। তিনি নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দেন। ভবনের নকশায় পার্কিং সুবিধার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রস্তাবিত ৭২টি গাড়ির পার্কিং সুবিধা এই হাসপাতালের জন্য অত্যন্ত অপর্যাপ্ত। তিনি নকশা সংশোধন করে কমপক্ষে ২০০ থেকে ২৫০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখার পরামর্শ দেন এবং প্রয়োজনে অতিরিক্ত বেজমেন্ট নির্মাণ করার তাগিদ দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026