1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

সঠিক ও নির্ভরযোগ্য তথ্যভিত্তিক উপাত্ত নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ পরিকল্পনা প্রতিমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার দেখা হয়েছে

অর্থনীতি প্রতিবেদক

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, বিকাশমান অর্থনীতির জন্য সঠিক ও যথার্থ তথ্য অপরিহার্য। তাঁর মতে, নির্ভরযোগ্য উপাত্ত পাওয়া গেলে অপতথ্য ও বিভ্রান্তি কমে আসবে এবং অর্থনীতির বিভিন্ন খাতে সমন্বয় আরও কার্যকর হবে। তিনি বলেন, প্রত্যেকটি খাতে সঠিক তথ্য নিশ্চিত করা গেলে ওভারল্যাপিং বা পুনরাবৃত্ত কার্যক্রম বন্ধ করা সম্ভব হবে, যা উন্নয়ন পরিকল্পনাকে আরও দক্ষ ও বাস্তবসম্মত করে তুলবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অডিটোরিয়ামে ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের বাস্তবায়নাধীন ‘ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদন (কিউজিডিপি) এবং জেলাভিত্তিক মোট দেশজ উৎপাদন (ডিজিডিপি) উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ সেমিনারের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার হলো তথ্য ও উপাত্তকে নির্ভরযোগ্যভাবে উপস্থাপন নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যে, দেশের অর্থনৈতিক ও সামাজিক সূচক সংক্রান্ত তথ্য যথাযথভাবে উপস্থাপন করতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বা বিকৃত উপস্থাপন গ্রহণযোগ্য হবে না।

তিনি আরও বলেন, একটি দেশের অর্থনৈতিক পরিকল্পনা নির্ভর করে সঠিক পরিসংখ্যানের ওপর। জিডিপি, উৎপাদন, প্রবৃদ্ধি, কর্মসংস্থানসহ বিভিন্ন সূচকের সঠিক ও হালনাগাদ তথ্য না থাকলে উন্নয়ন পরিকল্পনায় ভুল সিদ্ধান্ত গ্রহণের ঝুঁকি থাকে। অতীতে বিভিন্ন সময়ে জিডিপি ও অন্যান্য অর্থনৈতিক সূচক নিয়ে যে ধরনের আলোচনা ও সমালোচনা হয়েছে, তা বিবেচনায় নিয়ে এখন আরও স্বচ্ছ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য উপস্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জোনায়েদ সাকি বলেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা আরও সঠিকভাবে বোঝার জন্য জেলা পর্যায়ে জিডিপি (ডিজিডিপি) এবং ত্রৈমাসিক জিডিপি (কিউজিডিপি) প্রণয়ন ও উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে জাতীয় পর্যায়ের পাশাপাশি স্থানীয় অর্থনীতির প্রকৃত চিত্র পাওয়া সম্ভব হবে, যা পরিকল্পনা প্রণয়ন ও সম্পদ বণ্টনে সহায়ক হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন বিবিএস-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. ফরহাদ সিদ্দিক। তিনি বলেন, পরিসংখ্যান ব্যবস্থার আধুনিকায়ন এবং সময়োপযোগী ডেটা উৎপাদন বিবিএস-এর অন্যতম অগ্রাধিকার। তিনি আরও জানান, কিউজিডিপি ও ডিজিডিপি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের অর্থনৈতিক পরিসংখ্যানকে আরও নির্ভুল ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মিজ আলেয়া আক্তার। তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণে নির্ভরযোগ্য তথ্যের কোনো বিকল্প নেই। সঠিক পরিসংখ্যান নিশ্চিত করা গেলে সরকারি নীতি প্রণয়ন ও বাস্তবায়ন আরও কার্যকর হবে।

প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম সেমিনারে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, কিউজিডিপি এবং ডিজিডিপি প্রণয়নের মাধ্যমে অর্থনীতির বিভিন্ন খাতের অবদান আরও সুস্পষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হবে। একই সঙ্গে নীতিনির্ধারণী পর্যায়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।

সেমিনারটি সঞ্চালনা করেন বিবিএস-এর পরিচালক মুহাম্মদ আতিকুল কবীর। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, অর্থনীতি ও পরিসংখ্যান সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026