1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক ৬৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে ব্রাইটন থেকে কার্লোস চালবাকে দলে ভিড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর চুক্তি মার্কিন কংগ্রেসে পাঠালেন ডোনাল্ড ট্রাম্প

চট্টগ্রাম বন্দরে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল পৌঁছেছে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার দেখা হয়েছে

অর্থ বাণিজ্য ডেস্ক

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী জাহাজ **শান গ্যাং ফা জিয়ান**। শুক্রবার দিবাগত রাতে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে প্রবেশ করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজটি ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এবং এর স্থানীয় এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে **প্রাইড শিপিং লাইনস**।

এর আগে শুক্রবার দুপুর ২টায় সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে **ইয়ান জিং হে** নামের একটি জাহাজ পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ বার্থিং করেছে। এ জাহাজের স্থানীয় এজেন্টও **প্রাইড শিপিং লাইনস**।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধে বিব্যস্ত হওয়ার পর চট্টগ্রাম বন্দরে ডিজেল সরবরাহ নিশ্চিত করতে ইতোমধ্যে এই দশম জাহাজ আগমণ করেছে। জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে মধ্যপ্রাচ্যের বাইরে থেকে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিপিসি জানিয়েছে, এই উদ্যোগের ফলে দেশের শিল্প ও পরিবহন খাতে জ্বালানি সরবরাহে কোনো ধরণের বিঘ্ন সৃষ্টি হবে না। বন্দরে ডিজেল গ্রহণ ও সংরক্ষণের প্রক্রিয়া সম্পন্ন হলে স্থানীয় বাজারে সরবরাহ শুরু হবে।

উল্লেখ্য, চলতি বছরের প্রথম তিন মাসে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন উৎস থেকে একাধিক ডিজেল ও জ্বালানি তেলের চালান এসেছে, যা দেশব্যাপী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026