1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা, সন্দেহভাজন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই সন্দেহভাজন রোলবার্ট জোয়াচিনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত নীলুফার ইয়াসমিন ফোর্ট মায়ার্সের মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন একটি কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন (৪০) একজন গৃহহীন ব্যক্তি, যিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে এবং বর্তমানে তাকে লি কাউন্টি জেলে রাখা হয়েছে।

ঘটনার প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ৩১ মার্চ সকালে দোকানের একটি এটিএম মেশিন থেকে টাকা তোলার চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি। এ সময় তিনি ব্যর্থ হয়ে ক্যাশিয়ারের কাছে টাকা দাবি করেন। তবে এটিএম মেশিনটি দোকানের নিয়ন্ত্রণে না থাকায় নীলুফার ইয়াসমিন তাকে টাকা দিতে অপারগতা জানান। এরপর অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে চলে যান।

পরবর্তীতে ঘটনার দিন ভোরে দোকানের সামনে একটি গাড়ি ভাঙচুরের শব্দ শুনে নীলুফার ইয়াসমিন বাইরে আসেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী, তিনি বাইরে এসে পরিস্থিতি জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি তার কাছে টাকা দাবি করেন এবং কথাকাটাকাটির এক পর্যায়ে হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পরপরই স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট ও জরুরি চিকিৎসাসেবা (ইএমএস) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নীলুফার ইয়াসমিনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকেরা সকাল ৭টা ২৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে অভিযুক্ত ব্যক্তিকে প্রথমে একটি গাড়ির উইন্ডশিল্ড ভাঙচুর করতে এবং পরে ভুক্তভোগীর ওপর হামলা চালাতে দেখা যায়। এই ভিডিও ফুটেজ তদন্তের অংশ হিসেবে বিবেচনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিহত নীলুফার ইয়াসমিন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি প্রায় তিন মাস আগে সংশ্লিষ্ট দোকানে চাকরিতে যোগ দেন। তার দুই কন্যাসন্তান রয়েছে, যাদের বয়স ১৬ ও ২০ বছর।

ফোর্ট মায়ার্স পুলিশ এক বিবৃতিতে জানায়, অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় কেউ অতিরিক্ত তথ্য পেয়ে থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে। একইসঙ্গে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026