1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক ৬৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে ব্রাইটন থেকে কার্লোস চালবাকে দলে ভিড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর চুক্তি মার্কিন কংগ্রেসে পাঠালেন ডোনাল্ড ট্রাম্প

করদাতাদের জন্য সারাবছরের অনলাইন রিটার্ন সুবিধা ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬১ বার দেখা হয়েছে

অর্থ বাণিজ্য ডেস্ক

আগামী অর্থবছর থেকে করদাতারা নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা না করে বছরের যেকোনো সময় অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। মঙ্গলবার (৩১ মার্চ) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময়কালে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এই ঘোষণা দেন।

বর্তমানে সাধারণত জুন থেকে নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার নিয়ম প্রযোজ্য থাকে। তবে আগামী অর্থবছর থেকে সরকার এই প্রক্রিয়াটি সারা বছর উন্মুক্ত রাখার পরিকল্পনা করছে। এনবিআর চেয়ারম্যান জানান, যদিও রিটার্ন জমা দেওয়ার সুবিধা সারা বছর থাকবে, তবে যারা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দেবেন, তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা থাকবে।

নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিলে করদাতাদের প্রদেয় করের ওপর অতিরিক্ত দুই শতাংশ হারে সুদ দিতে হবে না। এ ছাড়া সময়মতো রিটার্ন দাখিল করলে বিনিয়োগজনিত কর রেয়াত বা রিবেট সুবিধা অব্যাহত থাকবে। এছাড়া দ্রুত রিটার্ন জমা দেওয়া করদাতাদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান করা হবে।

এনবিআর চেয়ারম্যান আরও জানান, চলতি অর্থবছরে কর আদায়ের লক্ষ্য পূর্ববর্তী বছরের তুলনায় বেশি পূরণ হবে। তিনি উল্লেখ করেন, বর্তমানে কর অব্যাহতি অনেক বেশি থাকায় রাজস্ব আয় কমছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর অব্যাহতি কমানো হবে।

করের হার বৃদ্ধি না করে করের আওতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া কর ফাঁকিবাজ শনাক্ত ও কর লিকেজ বন্ধ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সুশাসন নিশ্চিত করতে সৎ কর্মকর্তাদের উৎসাহিত করা হচ্ছে এবং গোয়েন্দা কার্যক্রম বেগবান করে কর ফাঁকিবাজদের চিহ্নিত করা হচ্ছে।

এ পদক্ষেপের মাধ্যমে সরকারের লক্ষ্য হলো করদাতাদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করা, রাজস্ব আয় বৃদ্ধি করা এবং সুশাসন প্রতিষ্ঠা করা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026