1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮

তাড়াশে জব্দকৃত পেট্রোল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬২ বার দেখা হয়েছে

সারাদেশ ডেস্ক

সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত ৩৭৬ লিটার পেট্রোল বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান রোববার ব্যাংকের মাধ্যমে এ অর্থ সরকারি কোষাগারে জমা দিয়েছেন। গত শুক্রবার বিকেলে উপজেলার বিনসাড়া বাজারের মের্সাস মোল্লা এন্টারপ্রাইজে অবৈধভাবে পেট্রোল মজুদ রাখার অভিযোগে অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানকালে অবৈধভাবে রাখা পেট্রোল জব্দ করা হয় এবং দোকানটির মালিক শাহ আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত পেট্রোল পরে উপজেলার খালকুলা নর্থ বেঙ্গল সমবায় ফিলিং স্টেশনে নিয়ে গিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে মোটরসাইকেল চালকদের কাছে ১ লিটার করে ১১৬ টাকায় বিক্রি করা হয়। এতে মোট ৩৭৬ লিটার পেট্রোল বিক্রি হয়ে ৪৩ হাজার ৬১৬ টাকা সংগ্রহ করা হয়। সাপ্তাহিক ছুটির কারণে তা সোমবার ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ইউএনও নুসরাত জাহান জানান, অভিযানটি সমস্ত বিধি মেনে পরিচালনা করা হয়েছে এবং বিক্রিত তেলের অর্থ সাপ্তাহিক ছুটি শেষে যথাযথ প্রক্রিয়ায় সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, তেলের সংকটের সময় সরকারের নির্দেশনা অনুসারে মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের এই কার্যক্রম স্থানীয়ভাবে তেলের অবৈধ মজুদ রোধ এবং বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালক ও সাধারণ ভোক্তাদের তেলের সরবরাহে কোনো প্রভাব না পড়ার দিকে লক্ষ্য রাখা হয়েছে। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও নিয়ম বিরুদ্ধভাবে পেট্রোল মজুদ রাখার ঘটনা প্রতিরোধে এমন অভিযান চলমান থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026