1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক নেত্রকোনায় প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস উদযাপিত কম্বোডিয়ান গ্যাংয়ের ‘টিকিট ফাঁদ’, সাবেক কর্মকর্তার ৩৪ লাখ টাকা গায়েব সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন শিক্ষামন্ত্রী ঢাকা দক্ষিণ সিটিতে এইডিস মশার লার্ভা জরিপ শুরু প্রাথমিকে এখনো নিয়োগপত্র না পাওয়া ৮১৭ জনের ‘ভেরিফিকেশন’ হচ্ছে: মন্ত্রী সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী

সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চু মিয়ার পরিবারকে সরকারি সহায়তা প্রদান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭১ বার দেখা হয়েছে

প্রবাস ডেস্ক

সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা বাচ্চু মিয়ার পরিবারকে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে নিহতের বাড়িতে গিয়ে এ সহায়তা পৌঁছে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।

সহায়তা প্রদানকালে সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এ সময় নিহত বাচ্চু মিয়ার মা ফাতেমা বেগম ও স্ত্রী জোছনা বেগম দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান। পরিবারের সদস্যরা জানান, প্রবাসে কর্মরত অবস্থায় এমন আকস্মিক ঘটনায় তারা গভীর শোকাহত ও বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছেন।

মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি নিহতের তিন সন্তানের শিক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে নিয়মিত ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হবে। এছাড়া সংশ্লিষ্ট দেশ থেকে সম্ভাব্য ক্ষতিপূরণ পাওয়া গেলে তা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে দীর্ঘমেয়াদি সহায়তার আওতায় আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ লক্ষ্যে পরিবারটিকে সরকারি ভাতা কর্মসূচির অন্তর্ভুক্ত করা এবং তাদের আবাসনের জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রবাসী কর্মীদের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। তিনি প্রবাসীদের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলা এবং স্থানীয় আইন-কানুন মেনে চলার পরামর্শ দেন। একই সঙ্গে সংঘটিত ঘটনার ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

এ সময় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার গোলাম সারওয়ার ভুঁইয়া, কিশোরগঞ্জের জেলা প্রশাসক আসলাম মোল্লা, জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ এবং সহকারী কমিশনার (ভূমি) লাবণী আক্তার তারানা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ সৌদি আরবের স্থানীয় সময় ইফতারের আগ মুহূর্তে দেশটির আল খারিজ এলাকায় একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কিশোরগঞ্জের বাচ্চু মিয়াসহ দুইজন বাংলাদেশি নাগরিক নিহত হন। অপর নিহত ব্যক্তির বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়। একই ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, শ্রমিক ক্যাম্পটির নিকটবর্তী একটি বিদেশি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ মিসাইল হামলা চালানো হয়ে থাকতে পারে। ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ ধরনের ঘটনায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026