1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশর একাদশে ৪ বদল প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক নেত্রকোনায় প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস উদযাপিত কম্বোডিয়ান গ্যাংয়ের ‘টিকিট ফাঁদ’, সাবেক কর্মকর্তার ৩৪ লাখ টাকা গায়েব সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন

নেত্রকোনায় প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও পর্যটন শিল্প উন্নয়ন সমবায় সমিতির যৌথ উদ্যোগে পালিত হয়েছে বিশ্বপর্যটন দিবস। দিবসটি উপলক্ষে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। এতে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতা, সামাজিকসংগঠন, পর্যটন ব্যবসায়ীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে আলোচনা সভায় পর্যটন সংগঠনের সভাপতি দিলোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চানায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, উপজেলা বিএনপিরসহ সভাপতি এম. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, প্রেসক্লাবের সহসভাপতি মোহন মিয়া, কবি সজীম শাইন।

স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর।

বক্তারা বলেন, মেঘালয়ের সীমান্তঘেঁষা নেত্রকোনা জেলার দুর্গাপুর এক অনন্য ভৌগোলিক বৈচিত্র্যের লীলাভূমি। এখানে রূপসী সোমেশ্বরী নদীর স্বচ্ছ জলরাশি, গারো পাহাড়ের সবুজ সীমান্ত এবং সাদামাটির পাহাড় একসঙ্গে হাতছানি দিয়ে ডাকে পর্যটকদের। প্রকৃতি তার রূপের রুপালি আর সবুজের ক্যানভাস যেন এই দুর্গাপুরকে উজাড় করে সাজিয়ে দিয়েছে। প্রধান আকর্ষণগুলোর মধ্যে বিজয়পুরের সাদামাটির পাহাড় বা চীনামাটির টিলা অন্যতম। তবে এই অপরূপ সৌন্দর্য থাকার পরও দুর্গাপুরের পর্যটন সম্ভাবনা এখনও পুরোপুরি বিকশিত হতে পারেনি। যদি অবকাঠামোগত উন্নয়ন, উন্নত সড়ক যোগাযোগ, মানসম্মত আবাসন ব্যবস্থা এবং নিরাপদ পর্যটনের নিশ্চয়তা দেওয়া যায়, তবে দুর্গাপুর হতে পারে দেশের শীর্ষস্থানীয় পর্যটন কেন্দ্রগুলোর একটি।

এ অঞ্চলের পর্যটন বিকাশে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026