1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক ৬৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে ব্রাইটন থেকে কার্লোস চালবাকে দলে ভিড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর চুক্তি মার্কিন কংগ্রেসে পাঠালেন ডোনাল্ড ট্রাম্প

প্রধানমন্ত্রীর কিছু নেতৃত্বমূলক চরিত্র আমাকে আশাবাদী করেছে: চৌধুরী আশিক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১০২ বার দেখা হয়েছে

অর্থ বাণিজ্য ডেস্ক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন মাহমুদ হারুন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কিছু নেতৃত্বমূলক চরিত্র তাকে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে আশাবাদী করেছে।

চৌধুরী আশিক জানিয়েছেন, তার পূর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। তবে গত এক মাসে বিভিন্ন আন্তঃমন্ত্রণালয় বৈঠক এবং ওয়ান-অন-ওয়ান রিভিউয়ে অংশ নেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কিছু বৈশিষ্ট্য বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথমত, তিনি একজন ভালো শ্রোতা; সকলের কথা ধৈর্য ধরে শুনেন এবং কাউকে চাপিয়ে কিছু বলেন না। দ্বিতীয়ত, তিনি ফল-ভিত্তিক আলোচনা করেন, যেটিতে কোনো উদ্যোগের ফলাফল ও তার প্রাপ্তির সময় সম্পর্কে প্রশ্ন তোলা হয়। তৃতীয়ত, তিনি নিজে দৃষ্টান্ত স্থাপন করে নেতৃত্ব প্রদান করছেন, যেখানে সময়ানুবর্তিতা, শিষ্টাচার এবং অনাড়ম্বর মানসিকতার চর্চা লক্ষ্য করা যায়।

নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, সরকারি সংস্থাগুলোতে জবাবদিহিমূলক সংস্কৃতি প্রতিষ্ঠা করা জরুরি। এ প্রেক্ষিতে বিডা ও বেজা আগামী ছয় মাসের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছে। বৈশ্বিক অস্থিরতার প্রভাবে এফডিআইয়ের প্রবাহ কমেছে, তাই বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশি বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে মনোনিবেশ করা হবে। এছাড়া সম্ভাব্য জ্বালানি ঘাটতি দেশি ব্যবসায়ীদের জন্য উদ্বেগের বিষয়, যা নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হবে।

পরিকল্পনার মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো: সরকারি বন্ধ ও রুগ্ন শিল্প কারখানাগুলোকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে প্রাইভেটাইজেশন; ফ্রি ট্রেড জোন ও সমরাস্ত্র শিল্প নীতিমালা প্রকাশ; বিকল্প জ্বালানি ব্যবস্থা অনুসন্ধান; দুর্নীতি রোধ ও লিড টাইম কমাতে সমুদ্র ও বিমানবন্দরে আধুনিক ব্যবস্থাপনা চালু করা; প্রধানমন্ত্রীর জন্য প্রাইভেট সেক্টর অ্যাডভাইসরি কাউন্সিল গঠন; ব্যবসা সংক্রান্ত সরকারি সার্ভিসের একক ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাবিজ-এর সম্প্রসারণ; এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে কোরিয়া-বাংলাদেশ ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট সম্পন্ন করা।

চৌধুরী আশিক জানান, নির্ধারিত ছয় মাস শেষে তাদের কার্যক্রমের সাফল্য ও ব্যর্থতা পর্যালোচনা করা হবে এবং রেজাল্ট কার্ড প্রকাশ করা হবে। তিনি এক ফটোকার্ডের মাধ্যমে এ ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026