1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক ৬৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে ব্রাইটন থেকে কার্লোস চালবাকে দলে ভিড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর চুক্তি মার্কিন কংগ্রেসে পাঠালেন ডোনাল্ড ট্রাম্প

চট্টগ্রামের দুটি বড় সার কারখানা সাময়িকভাবে বন্ধ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৮৭ বার দেখা হয়েছে

অর্থ বাণিজ্য ডেস্ক

চট্টগ্রামের দুটি বৃহৎ সার কারখানা—চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)—গ্যাস সংকটের কারণে সরকারের নির্দেশে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করেছে। বুধবার বিকেল তিনটা থেকে কারখানা দুটি উৎপাদন কার্যক্রম স্থগিত রাখে।

সরকারি সূত্রে জানা গেছে, দেশের চলমান গ্যাস সংকটের কারণে শিল্প খাতে গ্যাস সরবরাহ সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে সার উৎপাদন কারখানাগুলোর গ্যাস সরবরাহ কমে গেলে স্বাভাবিক উৎপাদন চালানো সম্ভব হয়নি। পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

কারখানা সূত্রে বলা হয়েছে, সিইউএফএল দৈনিক প্রায় ১,১০০ থেকে ১,২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে থাকে। অন্যদিকে কাফকো প্রতিদিন প্রায় ১,৭২৫ মেট্রিক টন ইউরিয়া এবং ১,৫০০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন সক্ষমতা রাখে। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এই উৎপাদন বিপুলভাবে স্থগিত রয়েছে।

কারখানাগুলোর কর্তৃপক্ষ জানায়, সার উৎপাদন সম্পূর্ণভাবে গ্যাসনির্ভর। পর্যাপ্ত চাপ ও নিরবচ্ছিন্ন সরবরাহ ছাড়া উৎপাদন চালানো ঝুঁকিপূর্ণ। কম চাপের গ্যাসে উৎপাদন অব্যাহত রাখলে যন্ত্রপাতির ক্ষতির সম্ভাবনা থাকে। তাই নিরাপত্তা এবং সরকারি নির্দেশনা অনুযায়ী কারখানাগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

হঠাৎ উৎপাদন বন্ধ হওয়ায় বাজারে সার সরবরাহ নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে দ্রুত উৎপাদন পুনরায় শুরু করে বাজারে সরবরাহ নিশ্চিত করা হবে।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, “গ্যাস সংকটের কারণে সরকারের নির্দেশনায় কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে কারখানাটি পুনরায় চালু হবে।”

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026