1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক ৬৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে ব্রাইটন থেকে কার্লোস চালবাকে দলে ভিড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর চুক্তি মার্কিন কংগ্রেসে পাঠালেন ডোনাল্ড ট্রাম্প

চীন ভিত্তিক প্রতিষ্ঠান তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কারখানা স্থাপন করবে উত্তরা ইপিজেডে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬১ বার দেখা হয়েছে

অর্থ বাণিজ্য ডেস্ক

চীন (হংকং) ভিত্তিক প্রতিষ্ঠান **তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেড** উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ জোনে (ইপিজেড) একটি তৈরি পোশাক উৎপাদন কারখানা স্থাপনে প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এই বিনিয়োগ বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানটি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে আজ একটি লিজ চুক্তি স্বাক্ষর করেছে।

ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং তিয়ানফোর্ডের পক্ষে মনোনীত পরিচালক **জি ঝেনিউ** চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি ১৯.৫৯ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগে ২৪ হাজার বর্গমিটার জায়গার উপরচীন ভিত্তিক প্রতিষ্ঠান তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কারখানা স্থাপন করবে উত্তরা ইপিজেডে

অর্থ বাণিজ্য ডেস্ক

চীন (হংকং) ভিত্তিক প্রতিষ্ঠান **তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেড** উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ জোনে (ইপিজেড) একটি তৈরি পোশাক উৎপাদন কারখানা স্থাপনে প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এই বিনিয়োগ বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানটি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে আজ একটি লিজ চুক্তি স্বাক্ষর করেছে।

ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং তিয়ানফোর্ডের পক্ষে মনোনীত পরিচালক **জি ঝেনিউ** চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি ১৯.৫৯ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগে ২৪ হাজার বর্গমিটার জায়গার উপর কারখানা নির্মাণ করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৩,২৫৪ জন বাংলাদেশি নাগরিকের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কারখানায় বছরে প্রায় ৭০ লাখ পিস বিভিন্ন ধরনের ওভেন ও নিট গার্মেন্টস উৎপাদিত হবে, যার মধ্যে থাকবে বটম, টপ, শার্ট, জিন্স, জ্যাকেট, টি-শার্ট, পোলো শার্ট, স্পোর্টসওয়্যার, সোয়েটার, হুডি এবং সকল প্রকার জার্সি। উৎপাদিত পণ্যসমূহ যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যুক্তরাজ্য এবং ইউরোপের বাজারে রপ্তানি করা হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান নতুন বিনিয়োগকারীর আগমনের জন্য স্বাগত জানান এবং সকল ধরনের সহায়তা প্রদানে বেপজার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বর্তমান সরকার বিনিয়োগ বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের প্রতি গুরুত্ব প্রদানে বিশেষভাবে অঙ্গীকারাবদ্ধ। এছাড়া, আগের তুলনায় আরও দক্ষ ও আধুনিক সেবা প্রদানে বেপজা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি এও জানান, নতুন কারখানা দেশের রপ্তানিমুখী শিল্পকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে সম্ভাব্য ক্ষেত্রে মানসম্মত কাঁচামাল দেশীয় উৎস থেকে সংগ্রহ করার আহ্বান জানানো হয়।

জি ঝেনিউ বেপজার বিনিয়োগবান্ধব নীতির প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং বাংলাদেশকে বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, চলতি বছরের এপ্রিল থেকে কারখানার নির্মাণ কাজ শুরু হবে এবং আগামী বছর থেকে পণ্য রপ্তানি কার্যক্রম শুরু করার আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
কারখানা নির্মাণ করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৩,২৫৪ জন বাংলাদেশি নাগরিকের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কারখানায় বছরে প্রায় ৭০ লাখ পিস বিভিন্ন ধরনের ওভেন ও নিট গার্মেন্টস উৎপাদিত হবে, যার মধ্যে থাকবে বটম, টপ, শার্ট, জিন্স, জ্যাকেট, টি-শার্ট, পোলো শার্ট, স্পোর্টসওয়্যার, সোয়েটার, হুডি এবং সকল প্রকার জার্সি। উৎপাদিত পণ্যসমূহ যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যুক্তরাজ্য এবং ইউরোপের বাজারে রপ্তানি করা হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান নতুন বিনিয়োগকারীর আগমনের জন্য স্বাগত জানান এবং সকল ধরনের সহায়তা প্রদানে বেপজার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বর্তমান সরকার বিনিয়োগ বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের প্রতি গুরুত্ব প্রদানে বিশেষভাবে অঙ্গীকারাবদ্ধ। এছাড়া, আগের তুলনায় আরও দক্ষ ও আধুনিক সেবা প্রদানে বেপজা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি এও জানান, নতুন কারখানা দেশের রপ্তানিমুখী শিল্পকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে সম্ভাব্য ক্ষেত্রে মানসম্মত কাঁচামাল দেশীয় উৎস থেকে সংগ্রহ করার আহ্বান জানানো হয়।

জি ঝেনিউ বেপজার বিনিয়োগবান্ধব নীতির প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং বাংলাদেশকে বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, চলতি বছরের এপ্রিল থেকে কারখানার নির্মাণ কাজ শুরু হবে এবং আগামী বছর থেকে পণ্য রপ্তানি কার্যক্রম শুরু করার আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026