1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সীমান্তে মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ সামরিক মহড়া নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে যানজট নিরসনে অঞ্চলভিত্তিক রিকশা চলাচলের উদ্যোগ, আসছে সমন্বিত নীতিমালা পুলিশের ৪৯ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ, কমছে ট্রেনের বিরতিও প্রশাসনে আবারও রদবদল: ৭ কর্মকর্তার বদলি, পদায়ন ও প্রত্যাহার দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টের বিশেষ বেঞ্চে

দুটি বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ২১৯ বার দেখা হয়েছে

রাজধানীতে হঠাৎ দুটি বাসে আগুন জ্বলতে দেখা গেছে। শনিবার দুপুরে কারওয়ান বাজারে সিএ ভবনের সামনে ট্রাস্ট পরিবহনের একটি বাস ও কুর্মিটোলায় বিআরটিসির একটি বাসে আগুনের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ জানিয়েছেন, ইঞ্জিনের গোলযোগের কারণে কারওয়ান বাজারে ট্রাস্ট পরিবহনের ওই যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরে যায়।

এদিকে ডিএমপির ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ কাজী সাহান হক বলেন, বিআরটিসি দোতলা বাসের ইঞ্জিন গরম হওয়ার কারণে এই আগুনের সূত্রপাত। বাসের ইঞ্জিন গরম হওয়ার পরপরই চালক যাত্রীদের নামিয়ে দেন। এরপরই হঠাৎ আগুন জ্বলে ওঠে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম জানিয়েছেন, কারওয়ান বাজারে তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পৃথক ঘটনা দুটিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।রাজধানীতে হঠাৎ দুটি বাসে আগুন জ্বলতে দেখা গেছে। শনিবার দুপুরে কারওয়ান বাজারে সিএ ভবনের সামনে ট্রাস্ট পরিবহনের একটি বাস ও কুর্মিটোলায় বিআরটিসির একটি বাসে আগুনের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026