1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

খানসামায় হরিজন সম্প্রদায় ও হোটেল মালিক সমিতির দ্বন্দে হোটেল বন্ধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ মে, ২০১৭
  • ২৩৮ বার দেখা হয়েছে

খানসামা,দিনাজপুর প্রতিনিধি :- দিনাজপুরের খানসামা উপজেলায় হোটেল মালিক সমিতি ও হরিজন সম্প্রদায়ের দ্বন্দের জেরে উপজেলার অন্যতম ব্যবসায়ীক কেন্দ্র পাকেরহাটে অধিকাংশ হোটেল ও রেষ্টুরেট বন্ধ। আজ ৮ মে(সোমবার) বেলা ১২ টাকা থেকে পাকেরহাট হোটেল মালিক সমিতিরর ডাকে অধিকাংশ হোটেল বন্ধ রয়েছে। জানা যায়, গত পহেলা মে খানসামা উপজেলা নির্বাহী অফিসার, আংগারপাড়া ইউপি চেয়ারম্যান সহ হরিজন সম্প্রদায়ের লোকেরা বাজারের বিভিন্ন হোটেলে চা নাস্তা খায়। এরপর হরিজন সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন হোটেলে বসে খাওয়া শুরু করে তারপর থেকে শুরু হয় দ্বন্দ। এরপর থেকে দেখা যায় বাজারের অধিকাংশ হোটেলে ক্রেতার সংখ্যা কমে গেছে। তারই সূত্র ধরে, আজ দেখা যায় বাজারের মিঠুন হোটেল, বৈশাখী সুইটস, কবিতা মিষ্টান্ন ভান্ডার, প্রিয়াংকা সুইটস, তৃপ্তি হোটেল সহ ছোট-বড় প্রায় অনেক হোটেল বন্ধ রয়েছে। এবিষয়ে পাকেরহাট হোটেল মালিক সমিতির সাধারন সম্পাদক রনজিত রায় জানান, গত পহেলা মের ঘটনা থেকেই হোটেলে ক্রেতার সংখ্যা কমে গেছে এবং এরকম যদি চলতে থাকে তাহলে আমরা লোকসানের মুখে পরব তাই হোটেল বন্ধ রাখার সিন্ধান্ত নিতে বাধ্য হয়েছি। পাকেরহাট হরিজন ঐক্য পরিষদের সদস্য দীপক জানান, আমারও তো মানুষ আর আমাদের তো অধিকার আছে হোটেল খাওয়ার তাহলে আমরা বঞ্চিত হব কেন ?? এবিষয়ে খানসামা উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান জানান, এই সমস্যা সমাধানের জন্য দুপক্ষের সাথে আলোচনা চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026