1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক ৬৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে ব্রাইটন থেকে কার্লোস চালবাকে দলে ভিড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর চুক্তি মার্কিন কংগ্রেসে পাঠালেন ডোনাল্ড ট্রাম্প

জাতীয় রাজস্ব বোর্ডে ভ্যাট রিফান্ড প্রক্রিয়ায় অনলাইন সুবিধা চালু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৮৩ বার দেখা হয়েছে

অর্থ বাণিজ্য ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের সুবিধার্থে অনলাইনের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ভ্যাট রিফান্ড বা ফেরতের প্রক্রিয়া চালু করেছে। এ পদক্ষেপের ফলে করদাতাদের আর সশরীরে অফিসে গিয়ে টাকা ফেরতের জন্য অপেক্ষা করতে হবে না।

বুধবার এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এনবিআর ভ্যাট রিফান্ড প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করেছে। বর্তমান ই-ভ্যাট (e-VAT) পদ্ধতিতে একটি নতুন ‘রিফান্ড মডিউল’ সংযোজন করা হয়েছে, যা অর্থ বিভাগের iBAS++ সিস্টেম এবং বাংলাদেশ ব্যাংকের BEFTN (Bangladesh Electronic Fund Transfer Network) নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত। এর মাধ্যমে করদাতার পাওনা অর্থ সরাসরি তার নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

নতুন ব্যবস্থায় করদাতা তার মাসিক ভ্যাট রিটার্নের মাধ্যমে অনলাইনে ভ্যাট রিফান্ডের আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট যাচাই-বাছাই শেষে অনুমোদিত অর্থ স্বয়ংক্রিয়ভাবে করদাতার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে।

আজ এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান আনুষ্ঠানিকভাবে অনলাইন ভ্যাট রিফান্ড প্রক্রিয়া উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার তিনটি ভ্যাট কমিশনারেটের তিনজন করদাতার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৪৫ লাখ ৩৫ হাজার টাকা রিফান্ড হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠানে করদাতাদের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এনবিআর জানিয়েছে, নতুন মডিউল চালু হলে রিফান্ড প্রক্রিয়া স্বচ্ছ, দ্রুত ও নিরাপদ হবে। আবেদন করা থেকে টাকা পাওয়ার পুরো প্রক্রিয়া ঘরে বসেই সম্পন্ন করা যাবে। প্রয়োজনে করদাতাদের সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এনবিআর আশা করছে, ডিজিটাল কর ব্যবস্থাপনার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে করদাতারা নতুন এই সুবিধা গ্রহণ ও সহযোগিতা করবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026