1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সময়ক্ষেপণ রোধে ফুটবলের নতুন নিয়মের মুখে নেইমার: কোচের ব্যর্থতায় মাঠ ছাড়তে হলো অধিনায়ককে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট: প্রথম দিনের সব টিকিট বিক্রি, আগ্রহের কেন্দ্রে ম্যাকেই বেগমগঞ্জে বিয়ের ভিডিও করতে যাওয়ার পথে গুলিবর্ষণ, ক্যামেরাম্যানসহ আহত ৫ মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ ঝুঁকির শঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস, দায়িত্ব নিলেন রিজার্ভ দলের সহকারী কোচের রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ, ভোট ২০ আগস্ট নারীদের নিরাপদ যাতায়াতে রাজধানীতে চালু হচ্ছে বিআরটিসির বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর

‘বিএনপি ছাড়া অন্য কোনো দল ক্ষমতায় এসে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে পারবে না’: নুরুল হক নুর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার দেখা হয়েছে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
গণঅধিকার পরিষদের সভাপতি এবং পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির বাইরে অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে পারবে না। তিনি শনিবার (২৭ ডিসেম্বর) রাতে গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে এসব মন্তব্য করেন।

নুরুল হক নুর তার বক্তব্যে আরও বলেন, “আমি ব্যক্তিগতভাবে কোনো আসন বা ক্ষমতা চাই না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশের জনগণ, দেশের ভবিষ্যৎ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা। তাই, আমি মনে করি দেশের বৃহত্তর স্বার্থে বিএনপিকেই আগামীতে রাষ্ট্রক্ষমতায় বসাতে হবে।”

তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশী শিপলু খান এবং হাসান মামুনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “আমি জানি, আপনারা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছেন। তবে, ভবিষ্যতের স্বার্থে আমি গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছি। আমি নির্বাচিত হলে, আপনারা দলের জন্য যেমন কাজ করেছেন, তেমনভাবে আমি আপনাদের সাথে নিয়ে কাজ করব।”

এ সময় তিনি আরও বলেন, “দল আমাকে ঢাকা থেকে নির্বাচনের প্রস্তাব দিলেও আমি আমার চরাঞ্চলের মানুষের জন্য কাজ করতে চাই। আমি চাই পটুয়াখালী-৩ আসন থেকে একবার নির্বাচিত হয়ে মানুষের অধিকার আদায় করতে।”

মতবিনিময় সভায় পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা ইখতিয়ার রহমান কবিরসহ স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, পটুয়াখালী-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি দীর্ঘদিন ধরে এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

এখন পর্যন্ত, পটুয়াখালী-৩ আসনে ভোট যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছে এবং এতে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য বিভিন্ন নেতারা তার অবস্থান স্পষ্ট করছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026