1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সময়ক্ষেপণ রোধে ফুটবলের নতুন নিয়মের মুখে নেইমার: কোচের ব্যর্থতায় মাঠ ছাড়তে হলো অধিনায়ককে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট: প্রথম দিনের সব টিকিট বিক্রি, আগ্রহের কেন্দ্রে ম্যাকেই বেগমগঞ্জে বিয়ের ভিডিও করতে যাওয়ার পথে গুলিবর্ষণ, ক্যামেরাম্যানসহ আহত ৫ মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ ঝুঁকির শঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস, দায়িত্ব নিলেন রিজার্ভ দলের সহকারী কোচের রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ, ভোট ২০ আগস্ট নারীদের নিরাপদ যাতায়াতে রাজধানীতে চালু হচ্ছে বিআরটিসির বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর

জামালপুর-৩ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী ও স্ত্রীর বিরুদ্ধে নোটিশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার দেখা হয়েছে


জেলা প্রতিনিধি

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ও তার স্ত্রী তুহিনা আক্তার শিউলির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৯টায় জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক বিষয়টি নিশ্চিত করেন।

নোটিশটি মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর-৩ আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং জামালপুরের সিভিল জজ (বকশীগঞ্জ) আরিফ হোসাইন স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে জারি করা হয়। নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময়ে একটি ভিডিও কমিটির নজরে এসেছে। ভিডিও পর্যালোচনায় দেখা যায়, ২২ ডিসেম্বর রাতে মেলান্দহ উপজেলার গোবিন্দী খানবাড়ী এলাকায় দোয়া মাহফিলের আড়ালে আয়োজিত অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান বাবুলের উপস্থিতিতে তার স্ত্রী ভোট প্রার্থনা করেন।

নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি বিবেচনা করেছে যে, ধর্মীয় অনুষ্ঠানের ব্যানারে রাজনৈতিক বক্তব্য ও ভোট প্রার্থনা করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৩ ও ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো দল বা প্রার্থীর প্রতি ছাড় নেই। অভিযোগের সত্যতা ও প্রমাণ পাওয়া গেলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি। এ পদক্ষেপ নির্বাচনী আচরণবিধি মাননীয় হওয়ার গুরুত্ব ও সতর্কতার দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026