1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশ সুরক্ষায় চারণভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক

আজ থেকে নতুন স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার দেখা হয়েছে

অর্থনীতি ডেস্ক

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণ ভরিতে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকায় বিক্রি হবে। সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের প্রতি ভরির দাম ৩ হাজার ৯৬৬ টাকা বৃদ্ধি করেছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা নির্ধারিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বর্ণ বিক্রয়ের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ অন্তর্ভুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হার পরিবর্তিত হতে পারে।

এর আগে, ২১ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকায় দাঁড়িয়েছিল।

চলতি বছর দেশীয় বাজারে স্বর্ণের দাম মোট ৮৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ৬১ বার এবং কমেছে ২৭ বার। গত বছর ২০২৪ সালে স্বর্ণের দাম ৬২ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয় এবং ২৭ বার কমানো হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026