1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

রিহ্যাব ফেয়ার-২০২৫ শুরু হচ্ছে ঢাকায়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৯ বার দেখা হয়েছে

অর্থ বাণিজ্য ডেস্ক

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত চার দিনব্যাপী আবাসন মেলা ‘রিহ্যাব ফেয়ার-২০২৫’ আগামী বুধবার (২৪ ডিসেম্বর) থেকে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে। মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত এবং এতে আবাসন ও নির্মাণ সামগ্রীসহ বিভিন্ন খাতের মোট ২২০টি স্টল থাকছে।

মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়। অনুষ্ঠানে রিহ্যাবের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক এবং রিহ্যাব পরিচালক ও মিডিয়া স্টানিং কমিটির চেয়ারম্যান লাবিব বিল্লাহ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় অংশগ্রহণ করছে চারটি ডায়মন্ড স্পন্সর, সাতটি গোল্ড স্পন্সর, ১০টি কো-স্পন্সর, ১৪টি বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠান এবং ১২টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান। রিহ্যাব নেতারা জানান, দীর্ঘদিন আবাসন খাতের কর্মকাণ্ড ড্যাপ সংক্রান্ত জটিলতার কারণে স্থবির ছিল। তবে সম্প্রতি (১৪ ডিসেম্বর) প্রকাশিত নতুন ডেভেলপমেন্ট প্ল্যান (ড্যাপ) ও ঢাকা মহানগর ইমারত বিধিমালা-২০২৫ এই খাতে নতুন গতি আনবে।

রিহ্যাব নেতারা আরও উল্লেখ করেন, আবাসন খাত কেবল মানুষের বসবাসের ব্যবস্থা করছে না, এটি সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে, কর্মসংস্থান সৃষ্টিতে এবং রড-সিমেন্টসহ ২০০টির বেশি লিংকেজ শিল্পের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে নির্মাণ খাতের অবদান জাতীয় অর্থনীতিতে প্রায় ১৫ শতাংশ এবং এই খাতে প্রায় দুই কোটি মানুষ সরাসরি বা পরোক্ষভাবে জড়িত।

মেলা ক্রেতাদের জন্য একটি একক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে এক ছাদের নিচে ফ্ল্যাট ও প্লট কেনাবেচা, গৃহঋণ সুবিধা, বিনিয়োগ প্রতিষ্ঠান এবং আধুনিক নির্মাণ সামগ্রী যাচাই করার সুযোগ থাকবে। রিহ্যাব নেতারা জানান, ব্যস্ত জীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে তথ্য সংগ্রহের পরিবর্তে এই মেলা ক্রেতাদের সময় সাশ্রয় এবং সিদ্ধান্ত গ্রহণকে সহজ করবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম। উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৪ ডিসেম্বর বেলা ১১টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে।

মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। প্রবেশ টিকিটের মূল্য সিঙ্গেল এন্ট্রি ৫০ টাকা এবং মাল্টিপল এন্ট্রি ১০০ টাকা। টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ রিহ্যাবের করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে ব্যয় করা হবে। প্রতিদিন রাত ৯টায় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে, যেখানে থাকছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com