1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতা তারেক রহমান গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতা তারেক রহমানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তারেক রহমানের কাছ থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার (১৬ নভেম্বর) রাতে রূপগঞ্জের পূর্বাচল এলাকার তিনশ’ফুট সড়কে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত তারেক রহমান রূপগঞ্জ সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে এবং স্থানীয় যুবলীগের একজন সক্রিয় কর্মী।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, “অ্যাকশনটি ছিল টানা দুই দিনের ‘শাটডাউন’ সফল করার লক্ষ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে ডাকা কর্মসূচির একটি অংশ। রোববার গভীর রাতে পূর্বাচল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় তারেক রহমানের নাম উঠে আসলে তাকে আটক করা হয়। সন্ত্রাসবিরোধী আইন এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”

এদিকে, গ্রেপ্তারের পর স্থানীয় যুবলীগ নেতা তারেক রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আরও কিছু তথ্য পাওয়ার চেষ্টা চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026