1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ ভ্যাট রিটার্ন আবারও প্রতি মাসে জমার সিদ্ধান্ত মন্ত্রিসভায় বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‘দেশে এলপি গ্যাসের সংকট নেই’ সিঙ্গাপুরের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ এলপিজি সংকট নেই দাবি অপারেটরদের, সরবরাহে ঘাটতি না রাখতে মন্ত্রীর সতর্কতা বোয়িং কেনায় কোনো ‘গোপন এজেন্ডা নেই’: প্রতিমন্ত্রী হুমায়ুন বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

পূর্ণ শক্তির দল নিয়ে এশিয়ান গেমসে খেলতে গেছে বাংলাদেশ। আগামীকাল মঙ্গলবার মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল লিটন দাসের দল। তবে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেতে হলো বাংলাদেশকে। অসুস্থতার কারণে খেলা হচ্ছে না নাজমুল হোসেন শান্তর।

দীর্ঘ বিরতি শেষে এশিয়ান গেমস দিয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন শান্ত। জাপানে যাওয়ার আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন তিনি। তবে জাপানে গিয়ে প্রচণ্ড অসুস্থতায় পড়েছেন তিনি। যে কারণে মাঠে না নেমেই দেশে ফিরে আসতে হচ্ছে শান্তকে।

শান্তর অসুস্থতা ও দেশে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন এশিয়ান গেমসে বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদ।

এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘শান্তর শরীরে প্রচণ্ড জ্বর রয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত নাগোয়ার একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তার বিশ্রাম প্রয়োজন এবং খেলার মতো অবস্থায় নেই। তাই তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

জানা গেছে, হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বর্তমানে টিম হোটেলেই অবস্থান করছেন শান্ত। তবে তার শারীরিক পরিস্থিতি এখনো বেশ অবনতিশীল। এমনকি অসুস্থতার কারণে তিনি কয়েকবার বমিও করেছেন। এমতাবস্থায় একা দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশে ফেরা তার জন্য বেশ কষ্টকর হওয়ার কথা।

তবে বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, একা দেশে না ফেরার মতো অবস্থাও নয় শান্তর। তিনি বলেন, ‘এত গুরুতর অসুস্থ নয় যে একা যেতে পারবে না। তার পরিবর্তে অন্য খেলোয়াড় স্কোয়াডে আসবে কি না সেই সিদ্ধান্ত এখনো হয়নি।’

এদিকে শান্তর বিকল্প খেলোয়াড় দলে নেওয়ার প্রক্রিয়া প্রসঙ্গে শেফ দ্য মিশন বলেন, ‘আমাদের যে প্রাথমিক দীর্ঘ তালিকা বা লং লিস্ট তৈরি করা হয়েছিল, চাইলে সেখান থেকে বিসিবি প্রয়োজন সাপেক্ষে নতুন কোনো ক্রিকেটারকে জাপানে উড়িয়ে আনতে পারে।’

এশিয়ান গেমসে নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। এরপর আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। এর একদিন পর ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026