1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭ জন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ তথ্য অনুযায়ী, আক্রান্ত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫০ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৫ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশন ছাড়া ২৫৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪২ জন, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহে ৬১ জন, রাজশাহী বিভাগে ৪১ জন, রংপুরে ৫ জন এবং সিলেটে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া, গত একদিনে ১,১৭০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ৮২ হাজার ৬১২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র লাভ করেছেন। এ বছরের জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত মোট ৮৬ হাজার ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে ৩৩৯ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ৫৭৫ জন মারা গেছেন। গত বছর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন।

ডেঙ্গু পরিস্থিতি সারা দেশে উদ্বেগজনক হওয়ায় বিশেষজ্ঞরা দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা জোরদারের তাগিদ দিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026