1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

সাভারে বাসে অগ্নিকাণ্ড, চালক লাফিয়ে প্রাণে বাঁচলেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার দেখা হয়েছে

 

জাতীয় ডেস্ক

সাভারের গেন্ডা ইউটার্ন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। দুর্ঘটনায় বাসের চালক সেলিম প্রাণে বাঁচতে বাস থেকে লাফিয়ে নিচে পড়ে যান।

বাসের চালক সেলিম জানান, ওই বাসটি মেট্রো গার্মেন্টসের শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হয়। শনিবার রাতে শ্রমিকদের নামিয়ে দিয়ে তিনি বাসটি গেন্ডা ইউটার্নের আরিচামুখী লেনে পার্কিং করেন। হঠাৎ রাত সাড়ে ১০টার দিকে বাসের পেছনের অংশে আগুন লাগে। সেলিম বলেন, “আমি তখন ঘুমিয়ে ছিলাম। আগুনের তাপ পেয়ে বাস থেকে লাফিয়ে পড়ে প্রাণে বাঁচি।”

সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১০টার দিকে গেন্ডা এলাকার বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, “এখন পর্যন্ত আমরা জানি না, কীভাবে বাসে আগুন লেগেছে। বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।”

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। বাসের পেছনের অংশে আগুন লেগেছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় সাভার ফায়ার সার্ভিস ও পুলিশ কর্তৃপক্ষ যথাযথ তদন্ত শুরু করেছে। বাসের পেছনের অংশে আগুন লাগার কারণ জানার জন্য সংশ্লিষ্টরা তদন্তের কাজ চালিয়ে যাচ্ছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026