1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশের ৪৩ জেলায় ৩২০টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মুখপাত্র নিযুক্ত জ্বালানি সংকটের প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি সম্ভাবনা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ বিএনপি সংবিধান সংশোধন বিষয়ে দ্বিচারিতার অভিযোগ স্বতন্ত্র এমপির ভারত–পাকিস্তান উত্তেজনা: পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে নতুন করে উদ্বেগ গণভোটের ফলাফল ও রাষ্ট্র সংস্কার অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন আজ ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে খ্রিষ্টান সম্প্রদায়ের মতবিনিময় হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরু, ২০২৬ সালের মধ্যে নিয়ন্ত্রণের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০১৯ পাস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ১২৪ বার দেখা হয়েছে

ইউনেস্কোর সাথে চুক্তির শর্ত পূরণ করতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধানের পদবি এবং পরিচালনা বোর্ড গঠন-কাঠামোয় কয়েকটি সংশোধনী এনে আজ সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০১৯ পাস হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে শিক্ষামন্ত্রী বা তার প্রতিনিধিকে চেয়ারম্যান করে ৬ সদস্যের পরিচালনা বোর্ড গঠনের বিধান করা হয়। বোর্ডের সদস্যদের দায়িত্ব পালনের কার্যকাল ৩ বছর করা হয়েছে।
এছাড়া বিলে মূল আইন অনুযায়ি মহাপরিচালকের অনুপস্থিতিতে জ্যেষ্ঠ অতিরিক্ত পরিচালককে অথবা সরকার মনোনীত কোন ব্যক্তিকে অস্থায়ীভাবে প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব প্রদানের বিধান করা হয়েছে।
জাতীয় পার্টির ফখরুল ইমাম, শামীম হায়দার পাটোয়ারী, পীর ফজলুর রহমান, বিএনপির রুমিন ফারহানাসহ বিরোধী দলের কয়েকজন সদস্য বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026