1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশের ৪৩ জেলায় ৩২০টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মুখপাত্র নিযুক্ত জ্বালানি সংকটের প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি সম্ভাবনা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ বিএনপি সংবিধান সংশোধন বিষয়ে দ্বিচারিতার অভিযোগ স্বতন্ত্র এমপির ভারত–পাকিস্তান উত্তেজনা: পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে নতুন করে উদ্বেগ গণভোটের ফলাফল ও রাষ্ট্র সংস্কার অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন আজ ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে খ্রিষ্টান সম্প্রদায়ের মতবিনিময় হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরু, ২০২৬ সালের মধ্যে নিয়ন্ত্রণের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

সবাইকে নৌকায় তোলার প্রয়োজন নেই : তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯
  • ১৩৮ বার দেখা হয়েছে

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সবাইকে আওয়ামী লীগের নৌকায় তোলার প্রয়োজন নেই। আমাদেরকে দেখতে হবে কারা দুঃসময়ে দলের সাথে ছিল, শেখ হাসিনার সাথে ছিল, তাদেরকেই নেতৃত্বে রাখতে হবে, তাদেরকেই নিয়ে পথ চলতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মঈনুল ইসলামের সভাপতিত্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠানে প্রধান অতিথি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ও স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ বিশেষ অতিথি হিসেবে সভায় যোগ দেন।

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ আজ পরপর তিনবার ক্ষমতায়। সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়, যারা অতীতে ও দুঃসময়ে আওয়ামী লীগের বিরোধিতা করেছে, তারাও আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়। সবাইকে আওয়ামী লীগের নৌকায় নেওয়ার প্রয়োজন নেই।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে তারা হত্যা করে, যারা বাংলাদেশ চায়নি, যারা একাত্তরের পরাজিত শক্তি, তাদের এদেশি এজেন্টরা এবং যে আন্তর্জাতিক শক্তি বাংলাদেশের অভ্যুদয় চায়নি, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।

তিনি বলেন, আজকের সময়ের দাবি হচ্ছে জিয়াউর রহমানসহ যারা বঙ্গবন্ধু হত্যার কুশীলব ছিল তাদের বিচার করা। জাতির দাবি হচ্ছে, শতবর্ষ পরের প্রজন্মকে সত্য জানানোর স্বার্থে তাদের মুখোশ উন্মোচন করা, যারা বঙ্গবন্ধুকে হত্যা করে রাষ্ট্রকে হত্যা করতে চেয়েছিল। এজন্য আজকে জনগণের দাবি হচ্ছে একটি কমিশন গঠন করে তাদের বিচার করা।

বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করার স্বপ্নে এঁকেছিলেন উল্লেখ করে ড. হাছান বলেন, বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় ১৯৭৫ সালে তখন বাংলাদেশে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ৪২ বছর পর পর্যন্ত আমরা অতিক্রম করতে পারিনি।

তথ্যমন্ত্রী বলেন, ২০১৬-১৭ অর্থবছরের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেটি অতিক্রম করতে পেরেছেন। বঙ্গবন্ধুকে যখন ১৯৭৫ সালে হত্যা করা হয় সেই বছর ২৬ হাজার মেট্রিক টন চাল উদ্বৃত্ত। বঙ্গবন্ধু ক’দিন পরেই ঘোষণা করতেন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ বঙ্গবন্ধু একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠিত করে যখন বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে রূপান্তরিত করার স্বপ্ন দেখছিলেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছিলেন তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বলে জানান তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026