1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে সুনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনের বাধা কাটল: নির্ধারিত দিনেই প্রতিযোগিতা নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে আহত ২৩, টোকিওসহ বিভিন্ন অঞ্চলে রেল ও বিদ্যুৎ সঞ্চালন ব্যাহত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজ ধারণ নিয়ে আলোচনা জনপ্রিয় অভিনেতা শুটিং শেষ করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার মুখোমুখি দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম ওড়িশা উপকূলে পানামার পতাকাবাহী কার্গো জাহাজডুবি: ২৪ নাবিকের মধ্যে বাংলাদেশি নাগরিকসহ উদ্ধার দুজন রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে মো. আবু আউয়ালের নিয়োগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সমালোচনায় নীরব নন ভাবনা, ফেক অ্যাকাউন্টের মন্তব্যে গুরুত্ব দেন না অভিনেত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সম্প্রতি জানিয়েছেন, সামাজিক মাধ্যমে নামহীন বা ভুয়া (ফেক) অ্যাকাউন্ট থেকে আসা সমালোচনাকে তিনি গুরুত্ব দেন না। ব্যক্তিগত জীবন ও লাইফস্টাইল নিয়ে প্রায়ই আলোচনায় থাকা এই অভিনেত্রী বলেন, এমন মন্তব্য তার কাজ বা মানসিক অবস্থার ওপর কোনো প্রভাব ফেলে না।

সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে সাহসী উপস্থিতি ও বিভিন্ন ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভাবনা। এই প্রেক্ষাপটে সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন।

নেটিজেনদের সমালোচনামূলক মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে ভাবনা বলেন, “একজন লুকিয়ে লুকিয়ে লিখছে যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট, কোনো নামও নাই। প্রোফাইলে ঢুকে দেখবেন ফেক অ্যাকাউন্ট। এখন সে কোথায় বসে কী লিখছে, তাতে আমাদের কী আসে যায়? মানে আমার কিছু যায় আসে না।”

তিনি আরও বলেন, “যারা নিজেদের পরিচয় গোপন রেখে মন্তব্য করে, তাদের মতামত আমার কাছে কোনো গুরুত্ব বহন করে না। আমি আমার কাজ ও নিজের জীবনের প্রতি দায়বদ্ধ।”

ভাবনা সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয়। তিনি বিভিন্ন সময় ভিন্নধর্মী ছবি, ফ্যাশন স্টাইল ও শিল্পকর্ম সম্পর্কিত বিষয় শেয়ার করেন। তবে তার সাহসী ও আত্মবিশ্বাসী উপস্থাপনা প্রায়ই নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে।

তবে ভাবনা এসব প্রতিক্রিয়াকে স্বাভাবিকভাবে দেখেন। তার ভাষ্যে, “আমি যেভাবে নিজেকে উপস্থাপন করি, তা আমার ব্যক্তিগত পছন্দ। আমি কাউকে কষ্ট দিই না, কারও ক্ষতি করি না। তাই আমার জীবনযাপন নিয়ে অযথা সমালোচনার কোনো কারণ দেখি না।”

অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান ব্যাখ্যা করে ভাবনা বলেন, “একজন শিল্পীর কাজ হলো নিজেকে বিভিন্নভাবে প্রকাশ করা। সেটা কখনও অভিনয়ের মাধ্যমে, কখনও ভিজ্যুয়াল বা ব্যক্তিগত ভাবনায় প্রকাশ পেতে পারে। আমি বিশ্বাস করি, নিজের প্রতি সৎ থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “যারা আমাকে ভালোবাসেন, তাদের সমর্থনই আমার শক্তি। আর যারা অকারণে নেতিবাচক মন্তব্য করেন, তাদের নিয়ে ভাবার সময় নেই আমার।”

সাম্প্রতিক বছরগুলোতে ভাবনা টেলিভিশন নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করছেন। পাশাপাশি সাহিত্যচর্চা ও লেখালেখিতেও যুক্ত রয়েছেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026