1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশের ৪৩ জেলায় ৩২০টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মুখপাত্র নিযুক্ত জ্বালানি সংকটের প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি সম্ভাবনা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ বিএনপি সংবিধান সংশোধন বিষয়ে দ্বিচারিতার অভিযোগ স্বতন্ত্র এমপির ভারত–পাকিস্তান উত্তেজনা: পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে নতুন করে উদ্বেগ গণভোটের ফলাফল ও রাষ্ট্র সংস্কার অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন আজ ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে খ্রিষ্টান সম্প্রদায়ের মতবিনিময় হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরু, ২০২৬ সালের মধ্যে নিয়ন্ত্রণের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

শুধু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভিভিআইপি: হাইকোর্ট

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ১৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ;রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ফেরি আটকে রাখায় মাদারীপুরে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনা নিয়ে শুনানিতে হাইকোর্ট এ মন্তব্য করেন। ওই মৃত্যুর ঘটনায় ভিআইপি প্রসঙ্গে হাইকোর্ট আরও বলেন, এরা ভিআইপি নন, প্রজাতন্ত্রের কর্মচারী।

আজ বুধবার এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের।

শুনানিতে হাইকোর্ট আরও বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষেত্রে নিরাপত্তার বিষয় থাকে, সেটি বিবেচনা করতে হয়। পরে হাইকোর্ট অতিরিক্ত সচিবের নিচে নন—এমন পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে এ ঘটনার তদন্ত করতে জনপ্রশাসন সচিবের প্রতি নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন তিন সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

মাদারীপুরের কাঁঠালবাড়ি ১ নম্বর ফেরিঘাটে যুগ্ম সচিবের অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি না ছাড়ায় স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুতে তিন কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে গতকাল মঙ্গলবার রিট হয়।

গত বৃহস্পতিবার রাতে সরকারের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আবদুস সবুর মণ্ডলের গাড়ির অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি বসে থাকায় ঘাটে আটকে পড়া অ্যাম্বুলেন্সে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয়। এ ঘটনার চার দিন পর বিষয়টি জানাজানি হলে বিভিন্ন গণমাধ্যমে তিতাসের মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ ও প্রচারিত হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026