1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশের ৪৩ জেলায় ৩২০টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মুখপাত্র নিযুক্ত জ্বালানি সংকটের প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি সম্ভাবনা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ বিএনপি সংবিধান সংশোধন বিষয়ে দ্বিচারিতার অভিযোগ স্বতন্ত্র এমপির ভারত–পাকিস্তান উত্তেজনা: পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে নতুন করে উদ্বেগ গণভোটের ফলাফল ও রাষ্ট্র সংস্কার অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন আজ ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে খ্রিষ্টান সম্প্রদায়ের মতবিনিময় হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরু, ২০২৬ সালের মধ্যে নিয়ন্ত্রণের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

রেলের টিকিট কাউন্টারে দুদকের অভিযান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ১৩২ বার দেখা হয়েছে

আসন্ন ঈদ উপলক্ষে রেলে টিকিট কালোবাজারি বন্ধে রাজধানীর কমলাপুরসহ একাধিক রেলস্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঈদ সামনে রেখে টিকিট বিক্রিতে অনিয়ম হচ্ছে- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কমিশনের এনফোর্সমেন্ট ইউনিট প্রথমেই কমলাপুরে অভিযান চালায়। পরে ফুলবাড়িয়া কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়।

দুদকে দেওয়া অভিযোগে বলা হয়, রেলওয়ের টিকিট বিক্রিতে নানা অনিয়ম হচ্ছে। এমনকি একদিন আগে লাইনে দাঁড়িয়েও কাউন্টার থেকে টিকিট পাওয়া যাচ্ছে না। অভিযানকালে দুদক টিমের সদস্যরা টিকিটপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। কাউন্টারগুলো সরেজমিন দেখেন।

টিকিটপ্রত্যাশীরা যাতে হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানানো হয় কাউন্টারে কর্মরতদের প্রতি। স্টেশনে উপস্থিত জনসাধারণ দুদকের এ অভিযানকে স্বাগত জানান।

দুদক টিমের সদস্যদের কাছে সেবাগ্রহীতারা জানান, সাধারণ শ্রেণির টিকিট পাওয়া যাচ্ছে, তবে এসি, প্রথম শ্রেণির টিকিট প্রাপ্তিতে সমস্যা হচ্ছে। ফুলবাড়িয়া কাউন্টারে অভিযান চালিয়েও একই চিত্র দেখেন টিমের সদস্যরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026