1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষায় মুখস্থনির্ভরতা কমিয়ে আনন্দময় ও খেলাভিত্তিক পাঠদান অন্তর্ভুক্তির তাগিদ জাতীয় সংসদ ভবনে পবিত্র কালেমা ও মূলনীতি সংযোজন পিএসসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগ ঠাকুরগাঁওয়ে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, দেশে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ নায়ক ফারুক: মুক্তিযুদ্ধ থেকে রুপালি পর্দা ও রাজনীতির বর্ণাঢ্য কর্মজীবন এসএসসির ফল চ্যালেঞ্জে রেকর্ড ১৩ লাখ আবেদন, খাতা মূল্যায়নে আসছে নতুন নীতিমালা চট্টগ্রামে নারী চালক ও সহকারীদের পরিচালনায় চালু হলো বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ গল টেস্টে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট, হাসপাতালে দিনেশ চান্ডিমাল মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সিডনির আদালতে অর্থদণ্ডে দণ্ডিত ডেভিড ওয়ার্নার

নির্বাচন নিয়ে সংকট জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি জামায়াত এনসিপি ত্রিমুখী অবস্থানে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার দেখা হয়েছে

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোতে সংকট দেখা দিয়েছে। গণভোট কখন হবে তা নিয়ে নতুন করে অনৈক্য সৃষ্টি হয়েছে। ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়েও সংকট তৈরি হয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপির পরস্পরবিরোধী অবস্থানে এ উত্তাপের মাত্রা আরও বাড়িয়েছে।

বিএনপি জাতীয় নির্বাচনের দিন গণভোটের দাবিতে অনড়। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের। আর এনসিপি বলছে গণভোট যে কোনো সময় হতে পারে। রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী অবস্থান ও ঐকমত্য কমিশনের কর্মকাণ্ডের কারণে নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকট তীব্র হচ্ছে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা। কিন্তু তারা এখন এমন প্রস্তাব দিয়েছে, যা জাতিকে বিভক্ত করবে, অনৈক্য সৃষ্টি করবে। এর ভিত্তিতে কোনো ঐকমত্য হবে না। জাতীয় ঐকমত্য কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা হতাশ। দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের আগে গণভোট এটির সঙ্গে বিএনপি একমত নয়। এ ব্যাপারে আর আলোচনা করার সুযোগ নেই।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। গণভোটের তারিখ ঘোষণায় যত দেরি হবে, জাতীয় নির্বাচন তত সংকটের মধ্যে পড়বে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণভোট নিয়ে দেশে অনেক তর্কবিতর্ক চলছে; এটি আগে হবে না পরে হবে। আমরা তর্কবিতর্কে যাব না। আমরা মনে করি গণভোট যে কোনো সময় হতে পারে, তবে তা সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় হওয়া প্রয়োজন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026