1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ন্যাটো শীর্ষ সম্মেলনে যৌথ প্রতিরক্ষার অঙ্গীকার ও ইউক্রেনের জন্য নতুন সামরিক তহবিল ঘোষণা ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যার চেষ্টা সংক্রান্ত প্রতিবেদনকে ‘ভুয়া’ বলল ইসরায়েল বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা, কেপ ভার্দেও প্রশংসা করলেন মেসি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ বিশেষ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান নাটকীয় জয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা সাইবার আইন সংস্কারে আইনজীবীদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী

ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকন নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার দেখা হয়েছে

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) মো. নাসিম উদ্দিন আকন। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার নলবুনিয়া বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও রাজাপুর থানা পুলিশের তথ্যমতে, নাসিম উদ্দিন আকন মোটরসাইকেলে করে ঠিকাদারি কাজের স্থান পরিদর্শন করতে যাচ্ছিলেন। পথে, ঢাকা থেকে বরগুনার পাথরঘাটাগামী হা-মীম পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে, নাসিম উদ্দিন আকন সড়কে ছিটকে পড়ে পাশের ডোবায় পড়েন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে, কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় তার মোটরসাইকেল চালক মো. শহিদুল ইসলাম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, “স্থানীয়দের কাছ থেকে শুনেছি বাসটি হা-মীম পরিবহনের, তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। আমরা বাসটি শনাক্ত করার চেষ্টা করছি।”

উল্লেখ্য, মো. নাসিম উদ্দিন আকন গত ২৫ জানুয়ারি রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত হন। সেইসঙ্গে, তাকে সকল দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় ঝালকাঠি জেলা বিএনপি। এর আগে, ৮ জানুয়ারি চাঁদাবাজির অভিযোগে তাকে শোকজ করা হয়।

এই দুর্ঘটনায় এলাকার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026