1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু মেক্সিকো ম্যাচের আগে ভ্রমণ ক্লান্তি ও পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছে না ইকুয়েডর এইচএসসি পরীক্ষা: রাজধানীর কেন্দ্রগুলোর ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে পপসম্রাজ্ঞী ম্যাডোনার উদ্বেগ চট্টগ্রামে এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি

পিরোজপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ১ বছর ধরে ধর্ষণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ১৮৬ বার দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি; পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের এক স্কুলছাত্রীকে ১বছর ধরে লাগাতার ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। আবার সেই ধর্ষণের ভিডিও ধারন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়াও হয়েছে।

ছাত্রীর পরিবারের কাছ থেকে জানাযায়, মেয়েটি পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় এক বছর আগে একই গ্রামের দশম শ্রেণির ছাত্র রিফাত আল-মামুন মেয়েটিকে ধর্ষণ করে তার ভিডিও চিত্র ধারণ করে। এর পর থেকে ওই ভিডিও প্রচারের ভয় দেখিয়ে দীর্ঘ এক বছর ধরে ধর্ষণ করে আসছিলো। সম্প্রতি ওই ধর্ষক ও তার বন্ধু বান্ধব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেয়েটির ভিডিও চিত্র প্রকাশ করে দেয়। এতে লজ্জায় মেয়েটি আত্মহত্যার চেষ্টা করে।
নির্যাতিত স্কুল ছাত্রী জানান, এক বছর আগে রঘুনাথপুর গ্রামের ধর্ষক রিফাত আল মামুন তাকে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় জোড় করে ধর্ষণ করে। সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে রাখে। এর পরে সেই ভিডিও প্রচারের ভয় দেখিয়ে গত এক বছরে বহুবার তাকে ধর্ষণ করে মামুন। গত রমজানে এ ভিডিও ছড়িয়ে পরে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম মুনির জানান, ধর্ষণের ঘটনায় আইসিটি ও ধর্ষণের পৃথক দুইটি মামলা নেয়া হয়েছে। আসামি রিফাতকে গ্রেফতারের চেষ্টা চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026