1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষায় মুখস্থনির্ভরতা কমিয়ে আনন্দময় ও খেলাভিত্তিক পাঠদান অন্তর্ভুক্তির তাগিদ জাতীয় সংসদ ভবনে পবিত্র কালেমা ও মূলনীতি সংযোজন পিএসসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগ ঠাকুরগাঁওয়ে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, দেশে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ নায়ক ফারুক: মুক্তিযুদ্ধ থেকে রুপালি পর্দা ও রাজনীতির বর্ণাঢ্য কর্মজীবন এসএসসির ফল চ্যালেঞ্জে রেকর্ড ১৩ লাখ আবেদন, খাতা মূল্যায়নে আসছে নতুন নীতিমালা চট্টগ্রামে নারী চালক ও সহকারীদের পরিচালনায় চালু হলো বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ গল টেস্টে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট, হাসপাতালে দিনেশ চান্ডিমাল মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সিডনির আদালতে অর্থদণ্ডে দণ্ডিত ডেভিড ওয়ার্নার

কাকরাইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

 

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে গরম পানি, রঙিন পানি ও বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১১ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে কাকরাইল মোড়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশে অংশ নিতে দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছিলেন। হঠাৎ করেই পুলিশ সেখানে এসে ব্যারিকেড সৃষ্টি করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতি ছাড়া রাস্তায় জনসমাগম সৃষ্টি করায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণভাবে কর্মী সমাবেশ করছিলেন। কিন্তু বক্তব্য চলাকালীন সময়ে পুলিশ হঠাৎ জলকামান নিয়ে এসে আক্রমণ চালায় এবং পরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করলেও তারা বারবার উসকানিমূলক আচরণ করে বলে অভিযোগ তাদের।

ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে কাকরাইল ও আশপাশের এলাকায়।

এ ঘটনায় এখনও কোনও গ্রেফতারের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026