1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

বিদ্রোহী গোষ্ঠীর দাবি সুদানে ভূমিধসে নিশ্চিহ্ন একটি গ্রাম, মৃত্যু অন্তত ১ হাজারশ।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলে ভূমিধসে একটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। এতে অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একজন বাদে ওই গ্রামের সবাই মারা গেছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সুদান লিবারেশন মুভমেন্ট।

প্রতিবেদনে বলা হয়, গ্রামটির অবস্থান সুদানের মারা মাউন্টেইনস এলাকায়। দারফুর অঞ্চলে অবস্থিত এলাকাটির নিয়ন্ত্রণকারী এই আন্দোলনটি (দলটি) জাতিসংঘ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে নিহতদের মৃতদেহ উদ্ধারে সহায়তা করার জন্য আবেদন করেছে।

আবদেলওয়াহিদ মোহাম্মদ নুরের নেতৃত্বাধীন দলটি এক বিবৃতিতে জানায়, কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের পর ৩১ আগস্ট ভূমিধস হয়।

দলটি আরও জানিয়েছে, গ্রামটি এখন পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে।

এদিকে সুদানের উত্তর দারফুর রাজ্যে দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আএসএফ) মধ্যে সংঘাত চলছে। সেখান থেকে পালিয়ে অনেক বাসিন্দা মারা মাউন্টেইনস এলাকায় আশ্রয় নিয়েছে। এই এলাকায় খাদ্য ও ওষুধের ঘাটতি রয়েছে।

উল্লেখ্য, গত দুই বছর ধরে গৃহযুদ্ধ চলছে সুদানে। এতে দেশটির অর্ধেকেরও বেশি মানুষ তীব্র খাদ্য সংকটের মধ্যে রয়েছে। গৃহহীন হয়েছে লাখ লাখ মানুষ। উত্তর দারফুরের রাজধানী আল-ফাশিরও নিয়মিত হামলার মুখে পড়ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026