1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

সম্পর্ক জোরদারে শি’কে মোদির বার্তা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রোববার (৩১ আগস্ট) সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত-চীন সম্পর্ককে এগিয়ে নিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। খবর এনডিটিভির।

চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে মোদি আরও বলেছেন, সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে।

গত বছর কাজানে ফলপ্রসূ আলোচনা আমাদের সম্পর্ককে ইতিবাচক দিকনির্দেশনা দিয়েছিল বলে জানান মোদি। ২০২৪ সালের অক্টোবরে ব্রিকসের সম্মেলনের ফাঁকে শির সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করেছেন মোদি।

এদিন মোদি দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলের বিষয়েও কথা বলেছেন। মোদি বলেছেন, উভয় দেশের ২ দশমিক ৮ বিলিয়ন জনগণের স্বার্থ আমাদের সহযোগিতার সঙ্গে যুক্ত। এটি সমগ্র মানবতার কল্যাণের পথও প্রশস্ত করবে।

xi modi

মোদি এমন সময় চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন যখন তার দেশের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে চীনও ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা দিয়েছে।

এদিকে আগামীকাল সোমবার পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মোদি। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতীয় পণয়ের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে মার্কিন প্রশাসন।

তবে ভারত এরই মধ্যে জানিয়ে দিয়েছে, তারা রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমাবে না। অন্যদিকে রাশিয়াও ভারতের পাশে থাকার দৃঢ় বার্তা দিয়েছে। তাই মোদির সঙ্গে পুতিনের আগামীকালের বৈঠকও গুরুত্বপূর্ণ বলে দাবি বিশ্লেষকদের।

বিশ্লেষকরা ধারণা করছেন, মার্কিন আধিপত্য ঠেকাতে বিশ্ব এবার নতুন জোটের দেখা পেতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026