1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১২২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

 

যুক্তরাজ্যে ইংল্যান্ডের আইল অব ওয়াইটের মাঠে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২৫ আগস্ট) স্থানীয় সময় সকালের দিকে শ্যাঙ্কলিন শহরের কাছে একটি খোলা মাঠে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে ছিলেন চার আরোহী।

হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আহত একজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নর্থাম্ব্রিয়া হেলিকপ্টারস নামক সংস্থার মালিকানাধীন ‘জি-ওসিএলভি’ মডেলের হেলিকপ্টার প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়।

নর্থাম্ব্রিয়া হেলিকপ্টারস জানিয়েছে, হেলিকপ্টরটি শ্যানডন বিমানবন্দর থেকে উড্ডয়ন করার প্রায় ২০ মিনিটের মাথায় নিচে নেমে গিয়ে শহরের উপকণ্ঠে বিধ্বস্ত হয়।

শ্যাঙ্কলিন শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ ঘটনায় মর্মাহত বলে জানিয়েছে এবং শহরের বসতবাড়ি এলাকা থেকে হেলিকপ্টারটিকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য পাইলটের প্রশংসা করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026