1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশ সুরক্ষায় চারণভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক

।মার্জ হওয়া ৫ ব্যাংকের নাম হবে ইউনাইটেড ইসলামিক ব্যাংক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার দেখা হয়েছে

 

জ্যেষ্ঠ প্রতিবেদক

 

পাঁচটি সমস্যাগ্রস্ত শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করে নতুন সরকারি ব্যাংক গঠনের উদ্যোগে ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ নাম প্রায় চূড়ান্ত হয়েছে। ব্যাংক একীভূতকরণ টাস্কফোর্সের বেশিরভাগ সদস্য এ নামের পক্ষে মত দিয়েছেন। প্রস্তাবিত এই একীভূতকরণ প্রক্রিয়ার আওতায় রয়েছে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর আগামী কয়েক দিনের মধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে একীভূতকরণ প্রক্রিয়া শুরু করার অনুমোদন চাইবেন বলে জানা গেছে।

 

টাস্কফোর্স সূত্রে জানা যায়, সভায় গভর্নর ড. মনসুরের প্রস্তাবিত নাম ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ অধিকাংশ সদস্য ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। এ সময় আল-আমানা ইসলামী ব্যাংক, আল-ইহসান ইসলামী ব্যাংক এবং আল-ফালাহ ইসলামী ব্যাংক নামও প্রস্তাব করা হয়েছিল।

প্রস্তুতকৃত খসড়া চিঠি বুধবার সন্ধ্যায় তৈরি করা হয়েছে, যা আগামী রোববার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই নতুন ব্যাংক গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

এ প্রসঙ্গে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘দ্রুত একীভূতকরণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া উচিত। এতে সাধারণ মানুষ স্বস্তি পাবে। দেরি হলে পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে।’

একজন টাস্কফোর্স সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘যেহেতু এটি একটি সরকারি ব্যাংক হবে, তাই এর গঠনতন্ত্র ও স্মারকলিপি তৈরির দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ের। আমরা খসড়া পাঠিয়েছি, এখন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছি।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026