1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪, আহত অন্তত ৮ নেইমারের জোড়া অ্যাসিস্টে সান্তোসের জয়, গ্যালারির সমালোচনার জবাবে সংহতির বার্তা কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের গুরুত্ব তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন অভিনেত্রী বর্ষা চৌধুরী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর

সড়ক যেন মারণফাঁদ ♦ ছয় মাসে সড়কে ঝরেছে প্রায় ৩ হাজার প্রাণ ♦ অতি গতি ডেকে আনছে বিপদ ♦ দুর্ঘটনা প্রতিরোধে জরুরি পাঁচ পদক্ষেপ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার দেখা হয়েছে

‘বরিশাল এক্সপ্রেস’ নামের একটি বাস গত ১৭ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওনা হয়। বাসটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরের কামারখোলা সেতুতে উঠে একটি কাভার্ড ভ্যানের পেছনে জোরে ধাক্কা দেয়। এতে বাসের ছাদ সামনে থেকে ভেঙে পেছনে গিয়ে আটকে থাকে। দুর্ঘটনার পরও চালক বাস না থামিয়ে আরও দ্রুতগতিতে চালাতে থাকেন। পরে ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দূরে সমষপুরে বাসের ছাদ উড়ে যায়। তবু বাস চালিয়ে যেতে থাকেন চালক। সমষপুর পেরিয়ে আরেকটি প্রাইভেট কারকে ধাক্কা দেয় বাসটি। তারপরও চালক বাসটি বেপরোয়াভাবে প্রায় ৬ কিলোমিটার চালিয়ে যান। এ সময় বাসের যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় জনতা বাসটি আটক করে।

সারা দেশের মহাসড়কে অতিরিক্ত গতির কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। সড়কের গতিসীমা নির্ধারিত থাকলেও নিয়ম মানে না কেউ। মহাসড়কে চলাচল করছে তিন চাকার ধীর গতির যানবাহন। দুর্ঘটনায় প্রাণহানি-অঙ্গহানি ঘটলেও সড়ক আইন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সড়ক দুর্ঘটনার মাসিক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে ৩ হাজার ৩৯টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২ হাজার ৯৪৩ জন এবং আহত হয়েছে ৩ হাজার ৫৭৮ জন। জানুয়ারিতে ৫১১টি দুর্ঘটনায় মারা গেছে ৪৮৩ জন, ফেব্রুয়ারিতে ৫০১টি দুর্ঘটনায় ৪৮২ জন, মার্চ মাসে ৪৬৩টি দুর্ঘটনায় ৪৪২ জন, এপ্রিলে ৫০৬টি দুর্ঘটনায় ৪৮০ জন। মে মাসে ৫০১টি দুর্ঘটনায় ৪৯০ জন, জুনে ৫৫৭টি দুর্ঘটনায় ৫৬৬ জন মারা গেছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026